রূপালী ব্যাংকের ইনোভেশন প্রদর্শনী অনুষ্ঠিত
অর্থনৈতিক ডেস্ক

ছবি: আগামীর সময়
ই-গভর্ন্যান্স বাস্তবায়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসির ইনোভেশন টিমের উদ্যোগে ‘ইনোভেশন প্রদর্শনী ২০২৫-২৬’ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
প্রদর্শনীতে উপস্থাপিত বিভিন্ন ডিজিটাল সেবার মধ্য থেকে ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’কে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ হিসেবে নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও চিফ ইনোভেশন অফিসার ফরিদা ইয়াসমিন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।




