Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অসহায়ের ভরসা খান এ রউফ
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় করপোরেট কর্নার

এআইইউবি ও রাশিয়ান হাউসের শিক্ষা-সংস্কৃতি সহযোগিতা নিয়ে আলোচনা

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১৬:৪০
এআইইউবি ও রাশিয়ান হাউসের শিক্ষা-সংস্কৃতি সহযোগিতা নিয়ে আলোচনা

একাডেমিক ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সম্ভাবনা নিয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং ঢাকাস্থ রাশিয়ান হাউসের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৯ আগস্ট) বাংলাদেশে রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনই এআইইউবি ক্যাম্পাস পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঢাকাস্থ রাশিয়ান হাউসের প্রশান্ত কুমার বর্মন ও দেলোয়ার হোসেন।

সফরকালে এআইইউবির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে রাশিয়ায় উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ, রাশিয়ান ভাষা শিক্ষা, গবেষণা ও একাডেমিক বিনিময়, যৌথ সেমিনার এবং সাংস্কৃতিক ও যুব কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এআইইউবির সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনাও উঠে আসে।

আলেকজান্দ্রা খ্লেভনই বাংলাদেশে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, রাশিয়ান ভাষা ও যুব সহযোগিতা প্রসারে রাশিয়ান হাউসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত শিক্ষামূলক, সাংস্কৃতিক ও যুব কর্মসূচিতে এআইইউবির শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিয়েও আলোচনা হয়।

বৈঠকে এআইইউবির পক্ষ থেকে আন্তর্জাতিক একাডেমিক ও সাংস্কৃতিক সম্পৃক্ততা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করা হয়। শিক্ষা, গবেষণা, বৃত্তি ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরির ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

বৈঠকে এআইইউবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শানিয়া মাহিয়া আবেদীন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান, রেজিস্ট্রার গ্রুপ ক্যাপ্টেন (অব.) ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, প্রক্টর ড. এস. এ. এম. মনজুর এইচ. খান, আবু মিয়া আকন্দ তুহিন, মো. মনিরুল ইসলাম ও সাদি ইসলাম উপস্থিত ছিলেন।

শিক্ষা, সংস্কৃতি ও যুব সহযোগিতা আরও জোরদারে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে উভয় পক্ষ।

এআইইউবিরাশিয়া
    শেয়ার করুন:
    Advertisement
    কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগের মিছিল, বাধা দিতে গিয়ে মার খেলেন বিএনপি নেতা

    কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগের মিছিল, বাধা দিতে গিয়ে মার খেলেন বিএনপি নেতা

    ১২ আগস্ট ২০২৬, ২০:৫৬

    ১০ টাকার শরবতে লাখ টাকার রোগ

    ১০ টাকার শরবতে লাখ টাকার রোগ

    ১২ আগস্ট ২০২৬, ২০:২৯

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৫০

    অসহায়ের ভরসা খান এ রউফ

    অসহায়ের ভরসা খান এ রউফ

    ১৩ আগস্ট ২০২৬, ০১:৪৯

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:০৬

    রাত ৮টার মধ্যে দোকান ও বিপণিবিতান বন্ধের নির্দেশ

    রাত ৮টার মধ্যে দোকান ও বিপণিবিতান বন্ধের নির্দেশ

    ১২ আগস্ট ২০২৬, ২০:০১

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    ১৩ আগস্ট ২০২৬, ০৬:১৩

    দেড় শতাধিক মানুষের জন্য নেই বিশুদ্ধ পানি, ব্যবস্থা নিলেন বিএনপি নেতা

    দেড় শতাধিক মানুষের জন্য নেই বিশুদ্ধ পানি, ব্যবস্থা নিলেন বিএনপি নেতা

    ১২ আগস্ট ২০২৬, ২০:৪৬

    বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন ছাত্রদল নেতা

    বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন ছাত্রদল নেতা

    ১২ আগস্ট ২০২৬, ২১:৫৫

    ‘ঘুষ না দেওয়ায়’ ঠিকাদারকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

    ‘ঘুষ না দেওয়ায়’ ঠিকাদারকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

    ১২ আগস্ট ২০২৬, ২১:১৫

    জট খুলছে না পাকাচ্ছে

    জট খুলছে না পাকাচ্ছে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৩৪

    ঝড় কেড়ে নিল প্রাণ!

    ঝড় কেড়ে নিল প্রাণ!

    ১২ আগস্ট ২০২৬, ২১:৩৯

    গ্যাস সংকটে দুঃখ প্রকাশ, বিজ্ঞপ্তিতে যা বলল বিজিডিসিএল

    গ্যাস সংকটে দুঃখ প্রকাশ, বিজ্ঞপ্তিতে যা বলল বিজিডিসিএল

    ১২ আগস্ট ২০২৬, ২১:০৮

    বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার ৯ দিন পর মৃত্যু

    বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার ৯ দিন পর মৃত্যু

    ১২ আগস্ট ২০২৬, ২১:২৬

    কক্সবাজারে বাসচাপায় লেগুনার ৪ আরোহী নিহত

    কক্সবাজারে বাসচাপায় লেগুনার ৪ আরোহী নিহত

    ১৩ আগস্ট ২০২৬, ১৪:২২

    advertiseadvertise