চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ সম্মেলন
সংবাদ বিজ্ঞপ্তি

চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’বিষয়ক সম্মেলন করেছে ট্রাস্ট ব্যাংক। সম্মেলনের লক্ষ্য ছিল এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধ কার্যক্রম জোরদার করা। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ মামুন এবং বিশেষ অতিথি ছিলেন উপপ্রধান ইমতিয়াজ আহমেদ মাসুম। অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী, ডিএমডি ও ক্যামেলকো হাসনা হেনা চৌধুরী এবং ট্রাস্ট ব্যাংক ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







