Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

দ্বিতীয় প্রান্তিকে যমুনা ব্যাংকের মুনাফা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১৫:৩৮
দ্বিতীয় প্রান্তিকে যমুনা ব্যাংকের মুনাফা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি

সংগৃহীত ছবি

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যমুনা ব্যাংক পিএলসি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল–জুন) শক্তিশালী আর্থিক প্রবৃদ্ধি অর্জন করেছে।

বিনিয়োগ থেকে আয় বৃদ্ধি, প্রভিশন ব্যয় হ্রাস, পরিচালন দক্ষতার উন্নতি এবং কার্যক্রমের সার্বিক ইতিবাচক গতিধারার ফলে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে মুনাফা, পরিচালন নগদ প্রবাহ এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্যে ইতিবাচক অগ্রগতি ব্যাংকটির আর্থিক ভিত্তিকে আরও সুসংহত করেছে।

ব্যাংকের ৪৮১তম পরিচালনা পর্ষদ সভায় অনুমোদিত ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, এপ্রিল–জুন প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১৯৬.২৪ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের ১৩১.৫৪ কোটি টাকা থেকে প্রায় ৪৯ শতাংশ বেশি। একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি আয় ১.৪০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২.০৯ টাকায় উন্নীত হয়েছে, যা ব্যাংকটির ধারাবাহিক আয় বৃদ্ধির প্রতিফলন।

চলতি বছরের প্রথম ছয় মাসেও (জানুয়ারি–জুন) ব্যাংকটির প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। এ সময় সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৭৮.৩০ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের ৩১১.২৬ কোটি টাকা থেকে ২১ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে অর্ধবার্ষিক সমন্বিত শেয়ারপ্রতি আয় ৩.৩১ টাকা থেকে বেড়ে ৪.০৩ টাকায় পৌঁছেছে, যা ব্যাংকটির স্থিতিশীল আয় ও কার্যকর ব্যবসায়িক কৌশলের প্রতিফলন।

পরিচালন কার্যক্রম থেকেও ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে যমুনা ব্যাংক। সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বৃদ্ধি পেয়ে ৫২.৩৮ টাকায় উন্নীত হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৭.৩১ টাকা। মূলত পরিচালন আয় বৃদ্ধি, বিশেষ করে বিনিয়োগ থেকে উচ্চতর আয় এবং গ্রাহক আমানতের উল্লেখযোগ্য প্রবৃদ্ধির কারণে পরিচালন নগদ প্রবাহ আরও শক্তিশালী হয়েছে।

অন্যদিকে, ব্যাংকটির আর্থিক ভিত্তিও আরও সুদৃঢ় হয়েছে। ৩০ জুন ২০২৬ তারিখে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বৃদ্ধি পেয়ে ৩০.৫৪ টাকায় দাঁড়িয়েছে, যা এক বছর আগে ছিল ২৪.৫৮ টাকা। একই সঙ্গে সমন্বিত নিট সম্পদের পরিমাণ বেড়ে হয়েছে ২,৮৬৮.৫৫ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের ২,৩০৮.৮৯ কোটি টাকা থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। অধিক মুনাফা অর্জনের ফলে ধরে রাখা আয় বৃদ্ধি পাওয়ায় শেয়ারহোল্ডারদের ইক্যুইটিও আরও শক্তিশালী হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, বিনিয়োগ আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি, প্রভিশন ব্যয় হ্রাস, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা, উন্নত পরিচালন দক্ষতা এবং শক্তিশালী ব্যবসায়িক পারফরম্যান্স—এই সমন্বিত উদ্যোগের ফলেই দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটি উল্লেখযোগ্য আর্থিক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি গ্রাহক আস্থা, সুসংহত আমানতভিত্তি এবং বিচক্ষণ সম্পদ ব্যবস্থাপনা ব্যাংকটির টেকসই প্রবৃদ্ধিকে আরও বেগবান করেছে।

যমুনা ব্যাংক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    পিত্তনালি ও লিভারে পাথর হলে