লোন সুবিধায় আকিজ রিনিউএবলের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি
অর্থনৈতিক ডেস্ক

আকিজ রিনিউএবলের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি
গ্রাহকদের ইলেকট্রিক ভেহিকেল ক্রয়ে এক্সক্লুসিভ অটো লোন সুবিধা দিতে আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্যাংক এশিয়াব্যাংক এশিয়া পিএলসি। সম্প্রতি ব্যাংক এশিয়া টাওয়ারে এ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংক এশিয়ার অ্যাসেট রিটেইল ব্যাংকিং ডিভিশনের হেড মো. জাহেদ চৌধুরী এবং আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলসের চিফ এক্সিকিউটিভ অফিসার (অপারেশনস) সৈয়দ জয়নুল আবেদীন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় আকিজ রিনিউএবল থেকে ইলেকট্রিক ভেহিকেল ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকদের আকর্ষণীয় ও সহজলভ্য অটো লোন সুবিধা দেবে ব্যাংক এশিয়া।






