Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় করপোরেট কর্নার

গ্রাহকসেবা উন্নয়নে

পর্যটন কর্পোরেশন ও টেস্টি ট্রিটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রেস বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ২১:৫৩
পর্যটন কর্পোরেশন ও টেস্টি ট্রিটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সংগৃহীত ছবি

গ্রাহকসেবার মানোন্নয়ন ও দক্ষ শেফ তৈরির লক্ষ্যে দেশের জনপ্রিয় ফাস্টফুড ব্র্যান্ড টেস্টি ট্রিট এবং বাংলাদেশে পর্যটন কর্পোরেশনের অধীনে থাকা ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের (এনএইচটিটিআই) সঙ্গে স্বাক্ষর করেছে একটি সমঝোতা স্মারক (এমওইউ)।

সম্প্রতি মহাখালীর ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে স্বাক্ষরিত হয় এক বছর মেয়াদি এ চুক্তিটি।

টেস্টি ট্রিট-এর প্রধান পরিচালনা কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল এবং এনএইচটিটিআই-এর অধ্যক্ষ মোহাম্মদ মইন উদ্দিন হায়াত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর শেষে সমঝোতা স্মারক বিনিময় করেন।

এই চুক্তির মাধ্যমে পেশাদারভাবে প্রশিক্ষিত শেফের মাধ্যমে গ্রাহকদের উন্নত মানের ফাস্টফুড পরিবেশন নিশ্চিত হবে। উভয় প্রতিষ্ঠানের আশা, এই চুক্তির আওতায় টেস্টি ট্রিট দেশের বিভিন্ন স্থানে অবস্থিত তাদের কারখানায় এনএইচটিটিআই-এর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে। একইসাথে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীরা টেস্টি ট্রিটের বিভিন্ন আউটলেটে কাজের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেস্টি ট্রিট-এর মার্কেটিং প্রধান মো. সামি-উর-রাহমান, প্রাণ গ্রুপের এইচআর ম্যানেজার ইকবাল হোসাইন এবং এনএইচটিটিআই-এর ট্রেনিং ম্যানেজার মোহাম্মদ সারওয়ার উদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টেস্টি ট্রিটবাংলাদেশে পর্যটন কর্পোরেশনএনএইচটিটিআই
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise