রংপুরে সোনালী ব্যাংকের বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন
সংবাদ বিজ্ঞপ্তি

সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজারস (জিএম) অফিস রংপুর ও দিনাজপুরের যৌথ আয়োজনে বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রংপুর শহরের বেগম রোকেয়া মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে রংপুর ও দিনাজপুরের আওতাধীন প্রিন্সিপাল অফিস, করপোরেট শাখা, সব শাখা ও উপশাখা প্রধান এবং নির্বাহীরা অংশ নেন। জিএম অফিস রংপুরের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মুহাম্মদ মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবু সাঈদ, মো. সাফায়াত হোসেন পাটওয়ারী এবং দিনাজপুর জিএম অফিসের জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান মজুমদার।



