২৪ পেরিয়ে ২৫ বছরে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ, এবার লক্ষ্য বিশ্ববাজার

ছবি: মিনিস্টার-মাইওয়ান গ্রুপ
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (১ জুন) রাজধানীর গুলশানে কোম্পানির প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে এই গৌরবময় দিনটি উদ্যাপন করা হয়। প্রধান কার্যালয়ের পাশাপাশি দেশব্যাপী প্রতিষ্ঠানের বিভিন্ন ফ্যাক্টরি, শোরুম ও ডিস্ট্রিবিউশন চ্যানেলেও আনন্দঘন পরিবেশে দিনটি উদ্যাপিত হয়।
২০০২ সালে যাত্রা শুরু করা এই শিল্প গ্রুপটি সফলতার ২৪ বছর সম্পন্ন করে এবার ২৫ বছরে পদার্পণ করল। মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শোরুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান, মানবসম্পদ বিভাগের উপপরিচালক মোহাম্মদ মুশফিকুর রহমান, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স বিভাগের উপপরিচালক মো. রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মীর মোস্তাকির রহমান, অডিট বিভাগের (শোরুম) উপমহাব্যবস্থাপক মো. হাফিজুর রহমান এবং সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের উপমহাব্যবস্থাপক আলমগীর আজাদ পলক ও মো. আল মামুন, করপোরেট চ্যানেলের সহকারী পরিচালক মোহাম্মদ বদরুল আলম চৌধুরী, আইটি বিভাগের সহকারী পরিচালক গোলাম কিবরিয়া রনি এবং কোম্পানির সচিব এ কে এম সায়েম হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠানের আলোচনা সভায় কোম্পানির শোরুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান বললেন, ‘দেশের মানুষের আস্থা ও ভালোবাসায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপ আজ এই অবস্থানে পৌঁছেছে। এ দেশের মানুষের আমাদের ব্র্যান্ডের প্রতি ভালোবাসা ও সমর্থন ছাড়া এত সুদীর্ঘ পথ অতিক্রম করা সম্ভব হতো না। মিনিস্টার-মাইওয়ান গ্রুপ এরই মধ্যে দেশের ইলেকট্রনিক্স শিল্পে এক নির্ভরতার প্রতীক হিসেবে স্থান দখল করে নিয়েছে। এবার সেই সফলতা ছড়িয়ে দিতে চাই সীমানার বাইরে অর্থাৎ বিশ্বমঞ্চে। দীর্ঘদিন ধরে দেশের বাজারে সফলভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করার পর এবার আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় নামার প্রক্রিয়া চলছে। খুবই দ্রুত সময়ের মধ্যেই আমরা বিশ্ববাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পণ্য পৌঁছে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ।’
প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলার বিভিন্ন দিক তুলে ধরে মানবসম্পদ বিভাগের উপপরিচালক মোহাম্মদ মুশফিকুর রহমান জানিয়েছেন, সুদীর্ঘ ২৪ বছরের পথ পরিক্রমায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপ ২৫ বছরে পদার্পণ করছে। মিনিস্টার-মাইওয়ান গ্রুপ উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের আবহাওয়া উপযোগী ইলেকট্রনিক্স পণ্য তৈরি করছে এবং তা সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। তিনি মিনিস্টার-মাইওয়ান গ্রুপের এই সুদীর্ঘ পথযাত্রায় পাশে থাকার জন্য সব কর্মকর্তা-কর্মচারী, সম্মানিত ডিলার, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
আলোচনা সভা শেষে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা, দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি এবং সবার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।




