Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন, চালু হলো শিল্প অটোমেশন প্রশিক্ষণ

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৪
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন, চালু হলো শিল্প অটোমেশন প্রশিক্ষণ

ছবি: সৌজন্য

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের পাওয়ার অ্যান্ড এনার্জি ট্রেনিং একাডেমির (পিইটিএ) উদ্যোগে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার (পিএলসি) ল্যাব উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন উইথ স্কাডা অ্যান্ড এইচএমআই’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে।

গতকাল সোমবার ইউআইইউ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে পিএলসি ল্যাব উদ্বোধন ও প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম শুরু করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক ড. মো. ফয়াজ খান। এ ছাড়া ইইই বিভাগের অধ্যাপক ড. সিদ্দিক মো. লুৎফুল কবির ও অধ্যাপক ড. রকিবুল মোস্তফা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ও আন্ডারগ্র্যাজুয়েট কো-অর্ডিনেটর ড. সাদিদ মুনীর।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও শিল্পমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের সময়ে অটোমেশন, স্মার্ট প্রযুক্তি ও আধুনিক শিল্পব্যবস্থার গুরুত্ব ক্রমেই বাড়ছে।

তিনি বললেন, নতুন পিএলসি ল্যাব ও প্রশিক্ষণ কোর্স শিক্ষার্থীদের পিএলসি ও শিল্প অটোমেশন বিষয়ে হাতে-কলমে দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অধ্যাপক ড. মো. ফয়াজ খান বলেন, পিএলসি ও শিল্প অটোমেশন বিষয়ে দক্ষ পেশাজীবীদের চাহিদা বাড়ছে। শিল্পমুখী প্রশিক্ষণের মাধ্যমে একাডেমিক জ্ঞান ও কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতার মধ্যে যে ব্যবধান রয়েছে, তা কমানো সম্ভব।

তিনি বললেন, পিএলসি ল্যাব ও প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে গ্র্যাজুয়েটরা শিল্প খাতে আরও কার্যকরভাবে কাজ করার জন্য নিজেদের প্রস্তুত করতে পারবেন।

অনুষ্ঠানে বক্তারা আধুনিক শিল্পে পিএলসি প্রযুক্তির ব্যবহার ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা মত দেন, পিএলসি-ভিত্তিক অটোমেশন শিল্পকারখানার উৎপাদনপ্রক্রিয়ায় দক্ষতা, নির্ভরযোগ্যতা, নির্ভুলতা ও পরিচালনাগত নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বক্তারা শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা অর্জনের পাশাপাশি বাস্তব শিল্পপরিবেশে অটোমেশন প্রযুক্তির বিভিন্ন প্রয়োগ সম্পর্কে ধারণা নেওয়ার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নতুন পিএলসি ল্যাব ও প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। শিল্প অটোমেশনের দ্রুত পরিবর্তনশীল চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের দক্ষ করে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে ইউআইইউর বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, শিল্প খাতের বিশেষজ্ঞ, কর্মকর্তা, শিক্ষার্থী ও অতিথিরা উপস্থিত ছিলেন।

শিল্প অটোমেশনইউআইইউপিএলসি ল্যাব উদ্বোধন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    advertiseadvertise