এনআরবি ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সংবাদ বিজ্ঞপ্তি

সংগৃহীত ছবি
এনআরবি ব্যাংক পিএলসি সফলতার সঙ্গে তাদের কার্যক্রমের ১৩ বছর পূর্ণ করেছে। গত ৪ আগস্ট প্রতিষ্ঠাবার্ষিকী পূর্ণ হওয়া উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খানকে সঙ্গে নিয়ে বর্ষপূর্তির আয়োজনে অংশ নেন। দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য সকল গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা এবং কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
চেয়ারম্যান জানান, এনআরবি ব্যাংক আধুনিক প্রযুক্তিভিত্তিক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী দুই বছরের মধ্যে পুরো ব্যাংকটিকে সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় রূপান্তরিত করা হবে।
আয়োজনে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান মিনহাজ শহীদ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম, স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম, প্রফেসর শরীফ নুরুল আহকাম ও এস কে মতিউর রহমান উপস্থিত ছিলেন।







