Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

‘ধ্রুবতারা জাতীয় নৃত্য প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা’ শুরু ২৫ ডিসেম্বর

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৯:০০
শেয়ার করুন:
‘ধ্রুবতারা জাতীয় নৃত্য প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা’ শুরু ২৫ ডিসেম্বর

সংগৃহীত ছবি

শাস্ত্রীয় ও সমকালীন নৃত্যচর্চার প্রসার এবং দেশের বরেণ্য নৃত্যব্যক্তিত্বদের সম্মাননা জানাতে আগামী ২৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী 'ধ্রুবতারা জাতীয় নৃত্য প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা ২০২৬'। নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দুই দিন অডিশন ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে সমাপনী দিনে অনুষ্ঠিত হবে গুণীজন সম্মাননা ও পুরস্কার বিতরণী।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত রূপরেখা তুলে ধরেন আয়োজকরা। এ বছরের উৎসবের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'প্রতিটি ছন্দে ছড়াক আলো, নাচের মঞ্চ হোক তারার আলো'।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নৃত্যশিল্পে দীর্ঘদিনের সাধনা, সৃজনশীলতা ও আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার স্বীকৃতিস্বরূপ এ বছর পাঁচটি বিশেষ সম্মাননা ও পদক দেওয়া হবে। এর মধ্যে আজীবন সম্মাননা পাচ্ছেন আমানুল হক। এ ছাড়া নৃত্যাচার্য বুলবুল চৌধুরী পদক পাচ্ছেন কাজল ইব্রাহিম, লোকনৃত্য সম্রাট জি. এ. মান্নান পদক পাচ্ছেন রাজবাড়ীর নৃত্যশিল্পী ও পরিচালক আবদুস সাত্তার (কালু), নৃত্য প্রভাকর গহর জামিল পদক পাচ্ছেন উদীয়মান নৃত্যশিল্পী হাসান ইশতিয়াক ইমরান এবং আন্তর্জাতিক সম্মাননা পাচ্ছেন নিউইয়র্ক প্রবাসী নৃত্যশিল্পী অ্যানি ফেরদৌসী।

আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, সারা দেশের সব জেলার প্রতিভাবান নৃত্যশিল্পীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। পাঁচ বছর বয়স থেকে শুরু করে প্রাপ্তবয়স্করা তিনটি বয়স গ্রুপে এবং একক, দ্বৈত, দলীয় ও প্রোডাকশন এই চারটি বিভাগে শাস্ত্রীয়, লোক, সমকালীন ও সৃজনশীল নৃত্য পরিবেশনের সুযোগ পাবেন। দেশের প্রথিতযশা নৃত্যগুরু ও শিল্পীদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ডের পাশাপাশি প্রতিটি বিভাগে একজন করে তারকা বিচারক যুক্ত থাকবেন।

আগ্রহী প্রতিযোগীরা মুঠোফোন থেকে ডিজিটাল ফর্মের মাধ্যমে সহজেই নিবন্ধন করতে পারবেন। এ ক্ষেত্রে একক নৃত্যের জন্য ৬০০ টাকা, দ্বৈত নৃত্যের জন্য এক হাজার টাকা, দলীয় নৃত্যের জন্য ৪০০ টাকা এবং প্রোডাকশন নৃত্যের জন্য ৪০০ টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে। প্রতিযোগিতার চ্যাম্পিয়নরা পাবেন ট্রফি ও ক্রেস্ট, মানপত্র, সনদপত্র, উত্তরীয় এবং নগদ অর্থ পুরস্কার।

আয়োজকরা উল্লেখ করেন, নৃত্য কেবল শারীরিক মুদ্রা বা ছন্দ নয়, এটি আমাদের সংস্কৃতি, ইতিহাস ও আত্মপরিচয়ের বহিঃপ্রকাশ। এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পীদের জন্য একটি জাতীয় মঞ্চ তৈরি করাই মূল লক্ষ্য, যেখানে তারা নিজেদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি অগ্রজ গুণীজনদের কাছ থেকে অনুপ্রেরণা নিতে পারবে।

প্রতিযোগিতার নিবন্ধন প্রক্রিয়া, অডিশনের সময়সূচি ও ভেন্যু সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’