রূপচাঁদার পণ্যসম্ভারে যুক্ত হলো আটা, ময়দা ও সুজি
আগামীর সময় ডেস্ক

সংগৃহীত ছবি
এবার আটা, ময়দা ও সুজি নিয়ে এলো বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিইওএল)-এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড রূপচাঁদা। এর মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ক্যাটাগরিতে রূপচাঁদার পণ্যসম্ভার আরও সমৃদ্ধ হয়েছে বলে মনে করছে তারা।
আজ সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রূপচাঁদা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই মানসম্মত খাদ্যপণ্যগুলো বাংলাদেশি পরিবারের পরিবর্তনশীল চাহিদা পূরণে বিইওএল-এর প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে দেখছে রুপচাঁদা। এর মাধ্যমে রূপচাঁদাকে একটি বিশ্বস্ত গৃহস্থালি ব্র্যান্ড হিসেবে আরও সুদৃঢ় অবস্থান তৈরি করতে সহায়তা করবে।
‘রূপচাঁদা আটা, ময়দা ও সুজি — সেরা মান ও গুণে, সুস্বাস্থ্যে প্রতিদিন’ এ স্লোগানে এসব পণ্য বাজারজাত করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।






