Agamir Somoy E-Paper
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথনের জার্সি ও মেডেল উন্মোচন

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১৯:৪৮
শেয়ার করুন:
ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথনের জার্সি ও মেডেল উন্মোচন

সংগৃহীত ছবি

পূর্বাচল ৩০০ ফুটে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’-এর অফিসিয়াল জার্সি ও মেডেল উন্মোচন করা হয়েছে।

আজ রবিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এগুলোর মোড়ক উন্মোচন করা হয়।

‘রান অ্যান্ড রাইজ ফর হিউম্যানিটি, রিকল ১০২’ স্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সবার মাঝে পরিচিত করতে এবং অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে এই ম্যারাথনের আয়োজন করা হচ্ছে। আগামী ২৮ নভেম্বর ২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার এবং শিশুদের জন্য ১.০২ কিলোমিটার—এই চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। তার বক্তব্যে তিনি হটলাইন নম্বর প্রচারের এই আয়োজনের সঙ্গে জড়িত স্পন্সর প্রতিষ্ঠানসহ সবাইকে ধন্যবাদ জানান এবং ফায়ার সার্ভিসের কাজে ভলান্টিয়ার হিসেবে সহযোগিতার জন্য রানার্স কমিউনিটির প্রতি আহ্বান জানান। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

দুপুর তিনটায় ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ম্যারাথনের ওপর নির্মিত একটি প্রোমো ভিডিও প্রদর্শিত হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিচালক এবং রেস ডিরেক্টর লে. কর্নেল মো. মাহমুদুল হাসান, লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার এবং পরিচালক মো. শহীদ আতাহার হোসেন।

অনুষ্ঠানে হটলাইন নম্বর ১০২-এর ওপর নির্মিত প্রোমো ভিডিওর পাশাপাশি ফায়ার সার্ভিসের অপারেশনাল কার্যক্রম নিয়ে মহাপরিচালকের লেখা এবং জায়েদ খলিলের সুরে ‘আগুনের আর্তনাদ’ শিরোনামের একটি গানের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে জার্সি ও মেডেল উন্মোচন করেন এবং ফটোসেশনে অংশ নেন।

ফায়ার সার্ভিস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই বোর্ডে শীর্ষে রাজশাহী জেলা

    পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই বোর্ডে শীর্ষে রাজশাহী জেলা

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’