দেশজুড়ে চলমান মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন

সংগৃহীত ছবি
মার্সেলের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা জিতেছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া দক্ষিণপাড়া গ্রামের হাবিবুর রহমান। দেশজুড়ে চলমান মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪-এর আওতায় তিনি এই পুরস্কার পান।
সম্প্রতি মির্জাপুরের তক্তারচালা বাজারে আয়োজিত অনুষ্ঠানে হাবিবুর রহমানের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন অভিনেত্রী সাদিয়া আয়মান ও অভিনেতা ইরফান সাজ্জাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্সেলের হেড অব বিজনেস হোসেন মো. রুহিন সাব্বির, ডেপুটি হেড অব বিজনেস মতিউর রহমান, অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মোস্তাফিজুর রহমান এবং মার্সেলের পরিবেশক শোরুম ‘হোম ইলেকট্রনিক্স’-এর স্বত্বাধিকারী ওসমান গনি।
পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত হাবিবুর রহমান জানান, কোনো পণ্য কিনে দুই-তিনশ টাকা ক্যাশব্যাক পাওয়ার কথা শুনেছেন, কিন্তু ১০ লাখ টাকা পাওয়ার কথা কল্পনাও করেননি। তার ভাষ্য, মার্সেলের ফ্রিজ কিনে এত বড় অঙ্কের অর্থ পাওয়া তার জন্য অবিশ্বাস্য অভিজ্ঞতা। এই অর্থ দিয়ে বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণের চেষ্টা করবেন তিনি।
সাদিয়া আয়মান উল্লেখ করেছেন, মার্সেল পণ্যের মান ভালো এবং তিনি নিজেও এ ব্র্যান্ডের পণ্য ব্যবহার করেন। দেশীয় পণ্য ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী হয় বলেও তিনি মন্তব্য করেন।
ইরফান সাজ্জাদ বলেন, মার্সেল শুধু ব্যবসার কথাই ভাবছে না, ক্রেতাদেরও নানাভাবে পুরস্কৃত করছে। এতে অনেক ক্রেতা উপকৃত হচ্ছেন এবং দেশের অর্থ দেশেই থাকছে।
মার্সেল কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মার্সেলের ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে ক্রেতারা ১০ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি রয়েছে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, আকর্ষণীয় ক্যাশব্যাকসহ আরও নানা সুবিধা।
ঈদুল আজহা পর্যন্ত সারা দেশে মার্সেলের অনুমোদিত শোরুম থেকে পণ্য কিনলে ক্রেতারা এই অফারের আওতায় আসবেন।




