Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

চ্যালেঞ্জ পেরিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ডিবিএল ও ব্রাইট সিরামিকসের

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৫:০০
শেয়ার করুন:
চ্যালেঞ্জ পেরিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ডিবিএল ও ব্রাইট সিরামিকসের

সংগৃহীত ছবি

চ্যালেঞ্জ মোকাবিলা করে ব্যবসায়িক অগ্রগতি ধরে রাখা এবং ভবিষ্যতে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে ডিবিএল ও ব্রাইট সিরামিকস। এ উপলক্ষে গাজীপুরে তিন দিনব্যাপী বিজনেস কনফারেন্স ২০২৬ আয়োজন করেছে প্রতিষ্ঠান দুটি। সম্মেলনে সেরা ডিলার, বিক্রয়কর্মী ও সহায়ক দলের সদস্যদের সম্মাননা দেওয়া হয়েছে।

গত ১৯ থেকে ২১ নভেম্বর গাজীপুরের একটি রিসোর্টে ‘শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে’ স্লোগানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ডিলার, ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক অংশীদার ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।

সম্মেলনের দ্বিতীয় দিনে আয়োজিত বিজনেস কনফারেন্স ও গালা নাইটে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের, চিফ বিজনেস অফিসার বায়েজিদ বাশার, ডিবিএল সিরামিকসের হেড অব সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাজ এবং ব্রাইট সিরামিকসের সহকারী মহাব্যবস্থাপক (বিক্রয়) মো. সোহেল রানা তালুকদারসহ প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও ব্যবসায়িক অংশীদাররা।

সম্মেলনে গত বছরের ব্যবসায়িক অগ্রগতি, বাজার পরিস্থিতি, গ্রাহকের চাহিদা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় গ্যাসসংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি, রাজনৈতিক অনিশ্চয়তা, সরবরাহের চাপ ও বাজারের প্রতিযোগিতাসহ বিভিন্ন চ্যালেঞ্জের বিষয় উঠে আসে।

ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের বলেন, কঠিন সময়ে ডিলার পার্টনাররা প্রতিষ্ঠানের পাশে ছিলেন। বাজারের চাহিদা বুঝে কাজ করার পাশাপাশি ডিবিএল ও ব্রাইট সিরামিকসের ওপর তাঁদের আস্থা ব্যবসায়িক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সম্মেলনে প্রতিষ্ঠান দুটির সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ নিয়েও আলোচনা হয়। এর মধ্যে উৎপাদন প্রক্রিয়ার বর্জ্য উপকরণ ব্যবহার করে শিশুদের জন্য চক তৈরির প্রকল্প ‘টাইলচক’ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সহায়ক পরিবেশ তৈরির উদ্যোগ ‘নিউরোটাইলস’ তুলে ধরা হয়।

গালা নাইটে ডিবিএল সিরামিকস ও ব্রাইট সিরামিকসের সেরা ও সম্ভাবনাময় ডিলার, আঞ্চলিক ডিলার, বিক্রয়কর্মী এবং কারখানা ও সহায়ক দলের সদস্যদের সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি ডিলারদের মতামত ও অভিজ্ঞতা জানতে আয়োজন করা হয় বিশেষ পর্ব।

তিন দিনের এ আয়োজনে ফুটবল ম্যাচ, দলীয় ও বিনোদনমূলক কার্যক্রম এবং সাংস্কৃতিক পরিবেশনা ছিল। শেষ দিনে অংশগ্রহণকারীরা কারখানা পরিদর্শন করেন।

ডিবিএলব্রাইট সিরামিকস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা