Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

বারিধারায় চার শিল্পীর যৌথ প্রদর্শনী ‘পেটালস অব টাইম’

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১৯:৫২
বারিধারায় চার শিল্পীর যৌথ প্রদর্শনী ‘পেটালস অব টাইম’

সংগৃহীত ছবি

দেশ আর্ট গ্যালারির উদ্যোগে রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে শুরু হয়েছে চার শিল্পীর যৌথ শিল্প প্রদর্শনী ‘পেটালস অব টাইম: অ্যান এক্সিবিশন অব আর্ট, মেমোরি অ্যান্ড হেরিটেজ’।

গত ২৬ জুন (শুক্রবার) বিকাল সাড়ে ৫টায় গুলশান-২ এর ১২ নম্বর রোডের ১৩/১ নম্বর বাড়িতে অবস্থিত গ্যালারিটির নিচতলায় এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী ৬ জুলাই পর্যন্ত প্রতিদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন।

প্রদর্শনীতে দেশের চারজন প্রতিভাবান শিল্পী প্রাশান্ত কর্মকার বুদ্ধ, শিল্পী আলী, এলিজা রহমান এবং ফারিন আহমেদের শিল্পকর্ম স্থান পেয়েছে। অংশগ্রহণকারী শিল্পীদের ক্যানভাসে মূলত মানুষের স্মৃতি, ঐতিহ্য, আত্মপরিচয়, আধ্যাত্মিকতা এবং মানবজীবনের নানাবিধ অনুষঙ্গ নিখুঁতভাবে ফুটে উঠেছে। সময়ের প্রবাহে স্মৃতি ও ঐতিহ্যের বহমানতাকে মূল ভাবনা করে আয়োজিত এই প্রদর্শনী দর্শককে নিজস্ব সাংস্কৃতিক উত্তরাধিকার নিয়ে নতুন করে ভাবাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

আয়োজনে স্থান পাওয়া চিত্রকর্মগুলোর মধ্যে শিল্পী প্রাশান্ত কর্মকার বুদ্ধ তার কাজে ঐতিহাসিক স্থাপত্য, সাংস্কৃতিক ঐতিহ্য ও আধ্যাত্মিক প্রতীকের মাধ্যমে অতীত ও বর্তমানের এক নান্দনিক সংলাপ ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে শিল্পী আলীর সৃষ্টিকর্মে কল্পনা, অনুভূতি, স্বপ্ন ও আত্ম-অন্বেষণের বিষয়টি রঙ, প্রতীক এবং মিশ্র মাধ্যমের নিখুঁত ব্যবহারে নতুন মাত্রা পেয়েছে। এ ছাড়া এলিজা রহমান ও ফারিন আহমেদের শিল্পকর্মে ব্যক্তিগত অভিজ্ঞতা, সাংস্কৃতিক চেতনা এবং সমকালীন জীবনের নানা দিক নিজস্ব শিল্পভাষায় প্রকাশিত হয়ে প্রদর্শনীটিকে আরও সমৃদ্ধ করেছে।

এর আগে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালের অনারারি কনসাল শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বিশিষ্ট উদ্যোক্তা শরীফ রহমান। দেশ আর্ট টিমের পক্ষ থেকে শিল্পপ্রেমী, সংগ্রাহক ও আগ্রহী দর্শকদের প্রদর্শনীটি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

বারিধারাপেটালস অব টাইমপ্রদর্শনী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ