Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

এসডিআই ও ভ্যাট প্রফেশনালস ফোরামের মধ্যে সমঝোতা স্মারক সই

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:৪৬
এসডিআই ও ভ্যাট প্রফেশনালস ফোরামের মধ্যে সমঝোতা স্মারক সই

দক্ষ মানবসম্পদ উন্নয়ন, পেশাগত প্রশিক্ষণ এবং ভ্যাট বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই) ও বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরাম মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ এমওইউ সই হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন, সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু, উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, এসডিআইয়ের চিফ অপারেটিং অফিসার শোয়েব সাজ্জাদ খান এবং এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন।

বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের চেয়ারম্যান ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য ড. আব্দুর রউফও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এসডিআইয়ের চিফ অপারেটিং অফিসার শোয়েব সাজ্জাদ খান এবং ভ্যাট প্রফেশনালস ফোরামের সেক্রেটারি গোবিন্দ চন্দ্র বিশ্বাস।

ফোরামের পক্ষ থেকে ওমর ফারুক, হাবিবুর রহমান, রোকসানা আখতার ও আকতারুল ইসলাম অনুষ্ঠানে অংশ নেন।

এমওইউর আওতায় দুই প্রতিষ্ঠান যৌথভাবে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কোর্স, প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার, কর্মশালা ও সার্টিফিকেশন প্রোগ্রাম পরিচালনা করবে।

এর মাধ্যমে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, উদ্যোক্তা ও পেশাজীবীরা ভ্যাট, ট্যাক্সেশন এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের মধ্যে সহযোগিতা বাড়ানো প্রয়োজন। এ উদ্যোগ দক্ষ মানবসম্পদ গঠন এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা ব্যক্ত করেন।

এসডিআইভ্যাট প্রফেশনালস ফোরামএমওইউসমঝোতা স্মারক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    পিত্তনালি ও লিভারে পাথর হলে