আকিজ ফ্লাওয়ার মিলসের সেলস কনফারেন্স ও ১০ বছর পূর্তি

সংগৃহীত ছবি
আকিজ ইনসাফ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের সেলস কনফারেন্স ও ১০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার শেরাটনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিস্ট্রিবিউটর, সেলস নেতৃবৃন্দ, করপোরেট গ্রাহক এবং প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ ইনসাফ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এস কে জামিল উদ্দিন। বক্তব্যে তিনি অতিথিদের ধন্যবাদ জানান এবং গত কয়েক বছরে প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য অর্জনের জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ ইনসাফ গ্রুপের ডিরেক্টর ডা. রেজওয়ানা আফরোজ স্বরণী, অ্যাডভাইজার ডা. আশরাফুল বারী ও মুসলিম চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের সিইও অনুপ কুমার সাহা এবং প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের সেলস নেতৃবৃন্দ।
আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেড বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্লাওয়ার মিলিং প্রতিষ্ঠানগুলোর একটি। মান, উদ্ভাবন ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি গত এক দশক ধরে কাজ করে আসছে।
প্রতিষ্ঠার পর থেকে ‘সানশাইন’ ব্র্যান্ডের আওতায় আটা, ময়দা, সুজি, সুগন্ধি চিনিগুঁড়া চাল, রাইস ব্র্যান অয়েল ও সরিষার তেলসহ বিভিন্ন পণ্য বাজারজাত করে আসছে প্রতিষ্ঠানটি। এসব পণ্য দেশের বিভিন্ন অঞ্চলের পরিবার ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিচ্ছে আকিজ ফ্লাওয়ার মিলস।



