উত্তরা ও কক্সবাজারে সেভয় গ্যালারির দুটি আউটলেটের যাত্রা

সেভয় গ্যালারির নতুন আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সংগৃহীত
বনানীর পর এবার উত্তরা ও কক্সবাজারে দুটি নতুন ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড সেভয় গ্যালারি। রাজধানীর উত্তরা ও দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে আউটলেট দুটির উদ্বোধন করা হয়।
উত্তরার নতুন আউটলেটটি ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউয়ের ২০ নম্বর প্লটে ট্রপিক্যাল দিলারা টাওয়ারের নিচতলায় অবস্থিত। কক্সবাজারের আউটলেটটি রয়েছে ডলফিন পয়েন্ট মোড়ে হোটেল গ্র্যান্ড প্যাসিফিকের নিচতলায়।
নতুন দুটি আউটলেট চালুর পাশাপাশি সেভয় গ্যালারির মেন্যুতেও যুক্ত হয়েছে নতুন আইটেম। এর মধ্যে রয়েছে দুই ধরনের নতুন আইসক্রিম স্কুপ ও আট ধরনের নতুন মিল্কশেক।
সেভয় গ্যালারির সব আউটলেটে নিজস্ব শেফের তৈরি বিভিন্ন ধরনের ডেজার্ট, সিগনেচার মিল্কশেক ও বিশেষ আইটেম পাওয়া যাচ্ছে।
শুধু ডেজার্ট উপভোগের সুযোগ নয়, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্যও আউটলেটগুলোর পরিবেশ সাজানো হয়েছে। নতুন দুটি ফ্ল্যাগশিপ আউটলেটের ইন্টেরিয়র ডিজাইন করেছে আর্কেডিয়ার আর্কিটেক্টস।
সেভয় গ্যালারির মেন্যু শুধু আইসক্রিমের মধ্যেই সীমাবদ্ধ নয়। নতুন ধরনের ডেজার্ট ও মিল্কশেকের মাধ্যমে গ্রাহকদের ভিন্ন স্বাদের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে ব্র্যান্ডটি।
নতুন দুটি আউটলেট চালুর ফলে এখন সেভয় গ্যালারির তিনটি আউটলেটেই নতুন আইটেমের পাশাপাশি সিগনেচার ডেজার্ট উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
আউটলেট দুটির উদ্বোধনের মধ্য দিয়ে সেভয় গ্যালারি তাদের কার্যক্রম আরও বিস্তৃত করেছে। বিভিন্ন এলাকায় বিশেষ মেন্যুর স্বাদ পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে ব্র্যান্ডটি।



