উত্তরা ব্যাংকের মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি

সংগৃহীত ছবি
কক্সবাজারের সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা-তে উত্তরা ব্যাংক পিএলসির ‘মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাশেম।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা খন্দকার আলী সামনুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অংশ নেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান এবং উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় মো. রেজাউল করিম ও মো. রাফিউল ইসলাম। এ ছাড়াও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল আঞ্চলিক প্রধান এবং শাখা ও উপশাখার প্রধানগণ এই সম্মেলনে উপস্থিত ছিলেন।



