নভেম্বরে জ্বালানি তেলের দাম জানাল সরকার
আগামীর সময় প্রতিবেদক

ফাইল ছবি
ভোক্তা পর্যায়ে নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা করেছে সরকার।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জানিয়েছে নভেম্বর মাসে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।
নির্ধারিত এ দাম ১ নভেম্বর থেকে কার্যকর হবে। চলতি অক্টোবর মাসেও এই দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল।
এর আগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম সমন্বয় করে সরকার।
ওই সময় প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়।



