Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাণিজ্য

বাজেটকে স্বাগত জানিয়ে আরও সুবিধা চায় বিজিএমইএ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ২১:৪৭
বাজেটকে স্বাগত জানিয়ে আরও সুবিধা চায় বিজিএমইএ

প্রতীকী ছবি

২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে সামগ্রিকভাবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। তবে বর্তমান সংকট কাটিয়ে উঠতে সরকারের কাছে আরও কিছু নীতিগত সুবিধা ও শুল্ক ছাড়ের দাবিও জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটি মনে করে, প্রস্তাবিত বাজেটটি সামগ্রিকভাবে জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব হলেও দেশের কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের মূল চালিকাশক্তি তৈরি পোশাক খাতের সক্ষমতা রক্ষায় অতিরিক্ত কিছু সহায়তা দেওয়া এখন সময়ের দাবি।

আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানায়, ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে ঘোষিত এই বাজেটে আগামী অর্থবছরের জন্য ৬.৫% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং ৫ বছরের জন্য কর কাঠামোর ধারাবাহিকতা বজায় রাখার পরিকল্পনা দেশের শিল্পায়নে বড় আত্মবিশ্বাস জোগাবে। বিশেষ করে নগদ সহায়তার ওপর আয়কর হ্রাস, ‘সিঙ্গেল উইন্ডো’র মাধ্যমে দ্রুত লাইসেন্স ও কোম্পানি নিবন্ধন, সৌরবিদ্যুৎ উৎপাদনে দীর্ঘমেয়াদী কর মওকুফ এবং পরিবেশবান্ধব ব্যাটারি শিল্পে রেয়াতি সুবিধা প্রদানের মতো ইতিবাচক সংস্কারগুলোকে সংগঠনটি সাধুবাদ জানিয়েছে।

তবে বাজেটকে স্বাগত জানানোর পাশাপাশি পোশাক খাতের বর্তমান নাজুক পরিস্থিতিও তুলে ধরেছে বিজিএমইএ। বৈশ্বিক মন্দা ও অভ্যন্তরীণ ব্যয় বৃদ্ধির কারণে চলতি অর্থবছরে পোশাকের রপ্তানি আয় ৩.৪১% এবং কাঁচামাল আমদানির জন্য ব্যাক-টু-ব্যাক এলসি খোলার পরিমাণ ৭.৯৩% হ্রাস পেয়েছে, যার ফলে বিগত ৩ বছরে প্রায় ৪০০টি কারখানা বন্ধ হয়ে গেছে।

এই সংকটজনক পরিস্থিতিতে পোশাক শিল্পের অস্তিত্ব রক্ষায় বিজিএমইএ তৈরি পোশাক রপ্তানির বিপরীতে উৎসে কর ১% থেকে কমিয়ে ০.৬৫% করার দাবি জানিয়েছে। একই সাথে নগদ সহায়তার ওপর আরোপিত আয়কর ৫% থেকে কমিয়ে সম্পূর্ণ মওকুফ করা এবং ক্ষুদ্র ও মাঝারি কারখানা সচল রাখতে সাব-কন্ট্রাক্ট মূল্যের ওপর থেকে ১% দ্বৈত উৎসে কর প্রত্যাহারের অনুরোধ করেছে।

এ ছাড়া পোশাক খাতের জন্য নির্ধারিত বিশেষায়িত করপোরেট ট্যাক্স হার যেন অন্য আয়ের অজুহাতে বাড়ানো না হয় এবং ম্যান-মেড ফাইবারের বিকাশ নিশ্চিত করতে পলিয়েস্টার স্ট্যাপল ফাইবারসহ পিভিসি ও পেট রেজিনের ওপর প্রস্তাবিত অতিরিক্ত আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী এই যৌক্তিক দাবিগুলো সদয়ভাবে বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেছে বিজিএমইএ।


বাজেটবিজিএমইএশুল্ক ছাড়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের