Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাণিজ্য

কানাডার বাজার ধরতে উদ্যোক্তাদের সহায়তায় ৫ বছ‌রের প্রকল্প

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:২২
শেয়ার করুন:
কানাডার বাজার ধরতে উদ্যোক্তাদের সহায়তায় ৫ বছ‌রের প্রকল্প

সংগৃহীত ছবি

বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) রফতানি সক্ষমতা বাড়ানো এবং কানাডাসহ আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরিতে চালু হয়েছে ট্রাইসেগ প্রকল্প। পাঁচ বছর মেয়াদি এ উদ্যোগের আওতায় বাংলাদেশের পাটজাত বহুমুখী পণ্য, হস্তশিল্প ও ফ্যাশন সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে প্রশিক্ষণ, বাজারসংযোগ, অর্থায়ন ও কারিগরি সহায়তা দেওয়া হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উদ্যোক্তাদের।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মিলনায়তনে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ডিসিসিআই ও কানাডার ট্রেড ফ্যাসিলিটেশন অফিস (টিএফও) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। প্রকল্পের সার্বিক দিক তুলে ধরেন টিএফও কানাডার প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফ হোসেন। বাজার পরিস্থিতি ও সম্ভাবনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করে লাইটক্যাসল পার্টনারস।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনের ডেভেলপমেন্ট বিভাগের ফার্স্ট সেক্রেটারি দিনা মুজিক। বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামীম। প্রধান অতিথি ছি‌লেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের পরিচালক ও মাজেদা জুট ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, জুট ল্যান্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রতিমা চক্রবর্তী, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জাবদুল ইসলাম এবং জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন।

‘ট্রেড ফর রেজিলিয়েন্ট, ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল ইকোনমিক গ্রোথ’ (ট্রাইসেগ) কানাডার অর্থায়নে পরিচালিত উদ্যোগ। এর লক্ষ্য জলবায়ু সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত করা।

টিএফও কানাডার তথ্য অনুযায়ী, এ প্রকল্পের আওতায় এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ১৬টি দেশের ৩ হাজার ২০০ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে সহায়তার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর অন্তত দুই-তৃতীয়াংশ নারী ও অনগ্রসর জনগোষ্ঠীর মালিকানাধীন বা পরিচালিত প্রতিষ্ঠান। পাশাপাশি ৫ হাজার ৫০০ উদ্যোক্তাকে অনলাইন বাণিজ্যবিষয়ক তথ্যসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটির পাঁচটি মূল বিষয় হলো রফতানি সক্ষমতা বৃদ্ধি, নারী ও সামাজিক অন্তর্ভুক্তি, ডিজিটালাইজেশন, পরিবেশগত স্থায়িত্ব ও জলবায়ু সহনশীলতা এবং অর্থায়নের সুযোগ সম্প্রসারণ।

বাংলাদেশের প্রাথমিক বাজার মূল্যায়নে দেখা গেছে, ২০২৫ সালে কানাডার পাটজাত পণ্য আমদানির বাজারে বাংলাদেশের অংশ ছিল ১৮ দশমিক ৫ শতাংশ। এ ক্ষেত্রে ভারতের অংশ ৫৮ শতাংশ এবং চীনের ১১ শতাংশ। তবে পাটের তৈরি পরিশোধিত ও বহুমুখী পণ্যের বাজারে বাংলাদেশের সুযোগ এখনো সীমিত। বিশেষ করে তৈরি পাটজাত পণ্যের কানাডীয় বাজারের প্রায় দুই-তৃতীয়াংশ সরবরাহ করছে চীন।

মূল্যায়নে অংশ নেওয়া ৫৫টি এসএমই প্রতিষ্ঠানের মধ্যে ৪০টি পাটজাত বহুমুখী পণ্য, ১৩টি হস্তশিল্প এবং দুটি ফ্যাশন সামগ্রী উৎপাদনের সঙ্গে যুক্ত। এসব প্রতিষ্ঠানের ৭৪ শতাংশ নারী মালিকানাধীন বা নারীদের নেতৃত্বাধীন।

তবে রফতানি সম্প্রসারণে বড় বাধা হিসেবে উঠে এসেছে ক্রেতা খুঁজে পাওয়া, আন্তর্জাতিক মান ও সনদ অর্জন, উৎপাদনের মান বজায় রাখা, অর্থায়ন এবং পরিবহন ব্যয়। জরিপে অংশ নেওয়া ৩৬টি সম্ভাবনাময় প্রতিষ্ঠানের মধ্যে ২২টি ক্রেতা শনাক্ত ও বাজারসংযোগের অভাবকে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে অভিজ্ঞ রফতা‌নিকারকদের ৯৩ শতাংশ উচ্চ পরিবহন ও পণ্য পরিবহন ব্যয়কে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে।

প্রকল্পের মূল্যায়নে সক্ষম উদ্যোক্তাদের মাধ্যমে একাধিক ছোট প্রতিষ্ঠানের পণ্য একত্র করে রফতানির একটি মডেল তৈরির প্রস্তাবও উঠে এসেছে। এতে আন্তর্জাতিক মান বজায় রাখা, প্যাকেজিং ও পরিবহন ব্যয় কমানো এবং বড় ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক তৈরির সুযোগ বাড়তে পারে।

কানাডা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা