Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাণিজ্য

ক্রেতা হারানো ও ক্রয়াদেশ বাতিলের ঝুঁকিতে পোশাকশিল্প

  • দৈনিক ক্ষতি ২ হাজার কোটি টাকা ছাড়ানোর আশঙ্কা
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ২০:০৮
শেয়ার করুন:
ক্রেতা হারানো ও ক্রয়াদেশ বাতিলের ঝুঁকিতে পোশাকশিল্প

ফাইল ছবি

শ্রমিক অসন্তোষ, কারখানা বন্ধ ও সড়ক অবরোধের কারণে দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও সরবরাহব্যবস্থা ব্যাহত হচ্ছে। এতে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা হারানো, নতুন রপ্তানি আদেশ কমে যাওয়া এবং বিদ্যমান ক্রয়াদেশ বাতিলের ঝুঁকিতে পড়েছে পোশাকশিল্প।

চলমান অস্থিরতা অব্যাহত থাকলে প্রতিদিন প্রায় ২ হাজার থেকে ২ হাজার ২০০ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করেছেন বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)।

আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব উদ্বেগের কথা জানান বিজিবিএ সভাপতি আবদুল হামিদ। তিনি বলেন, ‘চলমান অস্থিরতায় ইতোমধ্যে প্রায় ৩ হাজার থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ২ হাজার থেকে ২ হাজার ২০০ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে।

আবদুল হামিদ বলেন, তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতার কারণে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের সক্ষমতা নিয়ে বিদেশি ক্রেতাদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। এর প্রভাব পড়ছে নতুন ক্রয়াদেশ পাওয়ার ক্ষেত্রে। ক্রেতারা বাংলাদেশ থেকে পণ্য সংগ্রহের বিষয়ে অনিশ্চয়তায় পড়ছেন, ফলে নতুন ব্যবসার সুযোগ কমে আসছে।


আরও পড়ুন

গাজীপুরে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ-আনসার

১৯ নভেম্বর ২০২৬

তিনি বলেছেন, ভারত ও পাকিস্তানের মতো প্রতিযোগী দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে হলে বাংলাদেশের ব্যবসায়িক নির্ভরযোগ্যতা বজায় রাখা জরুরি। কিন্তু চলমান পরিস্থিতিতে সেই নির্ভরযোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংকটের বিরূপ প্রভাব আগামী তিন মাসে দেশের সামগ্রিক রপ্তানি আয়ে প্রতিফলিত হতে পারে।

বিজিবিএর মতে, সাভার, আশুলিয়া, মিরপুর ও গাজীপুরসহ গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে শ্রম অসন্তোষ ও কারখানা বন্ধের ঘটনা উৎপাদন এবং সরবরাহব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। আন্তর্জাতিক ক্রেতা ও পোশাক প্রস্তুতকারকদের মধ্যে সংযোগ স্থাপনের দায়িত্ব পালনকারী বায়িং হাউসগুলোও এর সরাসরি প্রভাবের মুখে পড়েছে। দীর্ঘদিন এ পরিস্থিতি চলতে থাকলে শুধু বিদ্যমান ক্রয়াদেশ বাতিল নয়, ভবিষ্যতে নতুন ক্রেতা ও ব্যবসায়িক সম্পর্ক হারানোর ঝুঁকিও বাড়বে।

সংগঠনটি বলছে, চলমান সংকটের প্রভাব তৈরি পোশাকশিল্পের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। রপ্তানি, পরিবহন, ব্যাংকিং ও লজিস্টিকসসহ অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে। এতে জাতীয় অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।

সংবাদ সম্মেলনে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির প্রতি সমর্থন জানিয়ে বিজিবিএ সভাপতি বলেন, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক। তবে মজুরি এমন পর্যায়ে নির্ধারণ করতে হবে, যা শ্রমিকদের জন্য সম্মানজনক এবং কারখানার জন্য বহনযোগ্য।

সংগঠনটির পক্ষ থেকে সরকারের দ্রুত ও কার্যকর উদ্যোগ প্রত্যাশা করে বলা হয়, শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি কারখানার স্বাভাবিক কার্যক্রম এবং আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ধরে রাখতে হবে।


    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের