Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাণিজ্য

রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি আমদানিনির্ভরতা কমাবে : রসাটম প্রধান

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ২২:৪১
শেয়ার করুন:
রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি আমদানিনির্ভরতা কমাবে : রসাটম প্রধান

ফাইল ছবি

রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি আমদানিনির্ভরতা কমাবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পর এক বিবৃতিতে এ কথা বলেছেন তিনি।

ঘটনাটিকে দুই দেশের জন্য মাইলফলক বলে বর্ণনা করে বিবৃতিতে লিখাচেভ বলেছেন, পারমাণবিক শক্তি বাংলাদেশকে উন্নত প্রযুক্তির নাগাল দেবে এবং প্রকৌশল দক্ষতা ও বৈজ্ঞানিক গবেষণার বিকাশে ভূমিকা রাখবে। রাশিয়া ও রসাটমের জন্য এটি আরেকটি সফলভাবে বাস্তবায়িত প্রকল্প।

তার মতে, এটি বৈশ্বিক পারমাণবিক প্রযুক্তির বাজারে রাশিয়ার অবিসংবাদিত নেতৃত্বই প্রমাণ করে।

এর আগে মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে রূপপুরের প্রথম ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় পরীক্ষামূলকভাবে। এর মধ্য দিয়ে কেন্দ্রটির উৎপাদিত প্রথম বিদ্যুৎ দেশের বিদ্যুৎ ব্যবস্থায় যোগ হলো। তখন চুল্লিটি নির্ধারিত ক্ষমতার ৪০ শতাংশে পৌঁছেছিল এবং জেনারেটরের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ছিল ৩৭৫ মেগাওয়াট।

রূপপুর কেন্দ্রটি রাশিয়ার নকশায় নির্মিত হচ্ছে। এতে দুটি ইউনিট আছে, প্রতিটিতে রয়েছে ভিভিইআর-১২০০ চুল্লি। দুটি মিলিয়ে মোট স্থাপিত ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। ২০১৫ সালের ২৫ ডিসেম্বর স্বাক্ষরিত সাধারণ চুক্তির আওতায় এটি নির্মাণ হচ্ছে।

প্রকল্পটি তৃতীয় প্রজন্ম প্লাস মানের। রসাটমের দাবি, এটি আধুনিক আন্তর্জাতিক নিরাপত্তার সব শর্ত পূরণ করে। বর্তমানে ছয়টি ভিভিইআর-১২০০ ইউনিট চালু আছে: রাশিয়ায় চারটি ও বেলারুশে দুটি। মিসর, হাঙ্গেরি, তুরস্ক ও চীনেও রুশ প্রযুক্তির কেন্দ্র নির্মাণ চলছে। কাজাখস্তানে দুটি ইউনিটের জন্য প্রকৌশলগত জরিপ চলছে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের