বাজারে আসছে নতুন ইলেকট্রনিকস ব্র্যান্ড পেগাসাস

আধুনিক প্রযুক্তি, নান্দনিক ডিজাইন, ব্যবহারিক সুবিধা ও উন্নত গ্রাহকসেবার প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশের দ্রুত বিকাশমান ইলেকট্রনিকস বাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে আসছে ‘পেগাসাস ইলেকট্রনিকস’। ‘স্মার্ট জীবনের স্মার্ট পছন্দ’— এ স্লোগান ধারণ করে আধুনিক পরিবারের দৈনন্দিন জীবনকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও প্রযুক্তিনির্ভর করে তোলাই নতুন এ ব্র্যান্ডটির মূল লক্ষ্য।
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে ক্রেতারা এখন সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং মানসম্মত পণ্য খোঁজেন; পেগাসাস সে চাহিদাই মেটাতে চায়। পেগাসাসের পরিকল্পিত পণ্যসম্ভারে থাকছে রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, স্মার্ট টেলিভিশন এবং নানা ধরনের কিচেন অ্যাপ্লায়েন্স।
আধুনিক পরিবারের দৈনন্দিন প্রয়োজন মেটাতে খাদ্য সংরক্ষণে উন্নত প্রযুক্তির ফ্রিজ, আরামদায়ক পরিবেশের জন্য এসি, সময় ও শ্রম সাশ্রয়ে ওয়াশিং মেশিন এবং বিনোদনের নতুন দিগন্ত উন্মোচনে গুগল প্রযুক্তিনির্ভর স্মার্ট ও কিউএলইডি টেলিভিশন আনছে তারা। পাশাপাশি মিক্সার গ্রাইন্ডার, রাইস কুকার, ইলেকট্রিক কেটলি ও আয়রনের মতো গৃহস্থালি পণ্য দিয়ে রান্নাঘরের কাজকে আরও সহজ করার সমন্বিত সমাধান দিচ্ছে ব্র্যান্ডটি।
বর্তমান সময়ে ক্রেতারা পণ্য কেনার আগে প্রযুক্তিগত বৈশিষ্ট্য, পারফরম্যান্স ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়গুলো বেশ গুরুত্ব দেন। এ বাস্তবতায় পেগাসাস তাদের পণ্যে আধুনিক প্রযুক্তির পাশাপাশি আকর্ষণীয় ডিজাইন ও ব্যবহারবান্ধব বৈশিষ্ট্যকে প্রাধান্য দিচ্ছে। প্রতিষ্ঠানটির বিশ্বাস, শুধু পণ্য বিক্রি নয়, দীর্ঘমেয়াদি সাফল্যের মূল ভিত্তি হলো গ্রাহকের আস্থা। তাই পণ্যের গুণগত মানের সঙ্গে বিক্রয়োত্তর সেবা, দক্ষ সার্ভিস টিম, যন্ত্রাংশের সহজলভ্যতা এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তির ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে তারা।
বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি, নগরায়ণ এবং মধ্যবিত্ত শ্রেণির সম্প্রসারণের ফলে স্মার্ট ডিভাইসের চাহিদা বাড়ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের ক্রেতাদের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে পেগাসাস স্বতন্ত্র পরিচিতি ও সুসংগঠিত ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। মানসম্মত পণ্য, প্রতিযোগিতামূলক মূল্য এবং আধুনিক বিপণনের মাধ্যমে পেগাসাস দেশের বাজারে একটি নির্ভরযোগ্য ও আস্থাশীল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে।



