Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাজেট

‘ভাতার ছাতা’র নিচে ৩ কোটি মানুষ

মিজান চৌধুরী
মিজান চৌধুরী
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৭:৫৬
‘ভাতার ছাতা’র নিচে ৩ কোটি মানুষ

গ্রাফিকস: আগামীর সময়

আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় এক যুগের মধ্যে বড় সম্প্রসারণ ঘটতে যাচ্ছে। এর আওতায় ভাতা পাবেন তিন কোটির বেশি মানুষ। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত প্রস্তাব অনুযায়ী, চলতি (২০২৫-২৬) অর্থবছরের তুলনায় এ খাতে বরাদ্দ ২৮ হাজার ৭১১ কোটি টাকা থেকে বেড়ে ৪৬ হাজার ৯০ কোটি টাকায় উন্নীত হচ্ছে। টাকার অঙ্কে অতিরিক্ত বরাদ্দ যোগ হচ্ছে ১৭ হাজার ৩৭৯ কোটি টাকা বা ৬০ দশমিক ৫৩ শতাংশ। আর চলতি অর্থবছরে মোট উপকারভোগী ২ কোটি ১৭ লাখ থেকে ২০২৬-২৭ অর্থবছরে বেড়ে ৩ কোটি ২৭ লাখ হচ্ছে। নতুন যুক্ত হওয়া উপকারভোগীর সংখ্যা ১ কোটি ৯ লাখ জন। খবর সংশ্লিষ্ট সূত্রের।

জানতে চাইলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামীর সময়কে বলেছেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে সক্ষম করে তোলা। আসন্ন বাজেটে সরকারের অগ্রাধিকারভিত্তিক সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো কার্যকর, স্বচ্ছ ও দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি খাত এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে (এনজিও) সম্পৃক্ত করার পরিকল্পনা আছে। সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি উদ্যোগকে কাজে লাগিয়ে প্রান্তিক মানুষের কাছে সামাজিক সুরক্ষার সুবিধা পৌঁছে দেওয়া হবে। সামাজিক নিরাপত্তা খাতে এই বিস্তৃত ব্যয়ের ফলে গ্রামীণ ও নিম্ন আয়ের পরিবারগুলোর হাতে অতিরিক্ত নগদ অর্থ পৌঁছাবে।

বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের জন্য বড় সম্প্রসারণ: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সবচেয়ে বড় স্বস্তি পাবেন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীরা। বয়স্ক ভাতাভোগী বেড়ে ৬১ থেকে ৬২ লাখে যাচ্ছে। মাসিক ভাতা ৬৫০ থেকে ৭০০ টাকায় উন্নীত হচ্ছে। ফলে বরাদ্দ ৪ হাজার ৭৯১ কোটি থেকে বেড়ে ৫ হাজার ২০৯ কোটি টাকায় পৌঁছাবে। বিধবা ও স্বামী নিগৃহীত নারীদের ক্ষেত্রেও একইভাবে ভাতা ৭০০ টাকায় উন্নীত হচ্ছে। উপকারভোগী বাড়ছে ১ লাখ। এতে বরাদ্দ ২ হাজার ২৭৮ কোটি টাকা থেকে বেড়ে ২ হাজার ৫৩৫ কোটি টাকায় দাঁড়াবে।

রোগীদের জন্য সহায়তা দ্বিগুণ: ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, হৃদরোগ, স্ট্রোক ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের জন্য বড় সুখবর রয়েছে। বর্তমানে একজন রোগী ৫০ হাজার টাকা পান। আগামী অর্থবছর থেকে তা বাড়িয়ে ১ লাখ টাকা করা হচ্ছে। উপকারভোগীও ৬০ হাজার থেকে ৬৫ হাজারে উন্নীত হচ্ছে।

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী: বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ও অন্যান্য ভাতা বাবদ মোট বরাদ্দ ৫ হাজার ৭৮২ কোটি থেকে বেড়ে ৫ হাজার ৭৮৭ কোটি টাকায় উঠছে। সামগ্রিক বরাদ্দে বড় পরিবর্তন না এলেও বীরশ্রেষ্ঠ পরিবারের ভাতা ৩৫ হাজার থেকে বেড়ে ৪০ হাজার টাকা, বীরউত্তম পরিবারের ভাতা ২৫ হাজার থেকে বেড়ে ৩০ হাজার টাকা হচ্ছে। এ ছাড়া বীরবিক্রম ও বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ২০ হাজার থেকে বেড়ে ২৫ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে।

মা ও শিশু, খাদ্য নিরাপত্তা এবং দরিদ্র কর্মসংস্থান: মা ও শিশু সহায়তা কর্মসূচিতে উপকারভোগী সংখ্যা ১৭ লাখ ৭১ হাজার থেকে বেড়ে ১৮ লাখ ৯৫ হাজারে উন্নীত হচ্ছে। বরাদ্দ ১ হাজার ৮১৯ কোটি টাকা থেকে বেড়ে ১ হাজার ৯৪৫ কোটি টাকায় পৌঁছাবে।

অনগ্রসর জনগোষ্ঠী ও খাদ্য সহায়তা: অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির বরাদ্দ ২২৬ কোটি থেকে ২৩৫ কোটি টাকায় উন্নীত হবে। পাশাপাশি ভিজিএফ কর্মসূচিতে ১৫ লাখ মানুষকে অন্তর্ভুক্ত করে ৬৪২ কোটি টাকার নতুন বরাদ্দ রাখা হয়েছে।

ঝুঁকিপূর্ণ নারীদের সুবিধা (ভিডব্লিউবি): এ কর্মসূচিতে ১০ লাখ ৪০ হাজার পরিবারকে আগের মতোই মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে। বরাদ্দ অপরিবর্তিত থেকে ২ হাজার ১৮৭ কোটি টাকা রাখা হয়েছে।

বরাদ্দ কমছে যেসব কর্মসূচিতে: খাদ্যবান্ধব কর্মসূচিতে বরাদ্দ ৫ হাজার ৮৩২ কোটি থেকে ৫ হাজার ৭৭৪ কোটি টাকায় নেমে আসছে। অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচিতেও বরাদ্দ প্রায় ১৮ কোটি টাকা কমছে। উপকারভোগীও ৪ লাখ থেকে ৩ দশমিক ৭০ লাখে নেমে আসছে। এ থেকে বোঝা যাচ্ছে, সরকার খাদ্যভিত্তিক সহায়তার পরিবর্তে নগদভিত্তিক সহায়তায় বেশি জোর দিচ্ছে।

 

এবারের বাজেটজাতীয় বাজেটঅর্থনীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    advertiseadvertise