Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাজেট

করমুক্ত আয়সীমায় পাঁচ বছরের রোডম্যাপ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১১:০৫
করমুক্ত আয়সীমায় পাঁচ বছরের রোডম্যাপ

সংগৃহীত ছবি

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়করের সীমার ক্ষেত্রে পাঁচ বছর মেয়াদি রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। এর আওতায় আগামী ২০৩০-৩১ অর্থবছর নাগাদ করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে সাড়ে ৪ লাখ টাকা।

বাজেটটি পাস হলে করদাতারা তাদের ভবিষ্যৎ কর সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন, যা দেশের কর ব্যবস্থাকে আরও অনুমানযোগ্য বা স্থিতিশীল করবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতির প্রভাব এই নতুন করসীমায় হয়তো পর্যাপ্তভাবে প্রতিফলিত হয়নি।

প্রস্তাবিত ২০২৬-২৭ ও আগামী ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়ের সীমা ২০২৫-২৬ অর্থবছরের মতো ৩ লাখ ৭৫ হাজার টাকাই থাকছে। এরপর ২০২৮-২৯ এবং ২০২৯-৩০ অর্থবছরের জন্য তা বাড়িয়ে ৪ লাখ টাকা করা হবে।

সবশেষে ২০৩০-৩১ অর্থবছরে এটি বেড়ে ৪ লাখ ৫০ হাজার টাকায় দাঁড়াবে। এর মাধ্যমে মূলত নির্ধারণ করে দেওয়া হলো আগামী পাঁচ বছরের জন্য করমুক্ত আয়সীমা।

গত বাজেটে অন্তর্বর্তীকালীন সরকার করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করেছিল। এই পরিবর্তনটি ২০২৬-২৭ করবর্ষ থেকে কার্যকর হওয়ার কথা, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের আয়ের ওপর প্রযোজ্য হবে।

বিদ্যমান কাঠামো অনুযায়ী, ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ৩ লাখ ৭৫ হাজার টাকার করমুক্ত সীমার পর প্রথম ৩ লাখ টাকার ওপর ১০ শতাংশ কর দিতে হয়। এরপর পরবর্তী ৪ লাখ টাকায় ১৫ শতাংশ, ৫ লাখ টাকায় ২০ শতাংশ এবং ২০ লাখ টাকায় ২৫ শতাংশ কর ধার্য করা আছে। অবশিষ্ট যেকোনো আয়ের ওপর ৩০ শতাংশ হারে কর দিতে হয়। তবে আগামী করবর্ষ থেকে সর্বোচ্চ করহার হবে ৩৫ শতাংশ। এ ছাড়া কিছুটা ছাড় রাখা হয়েছে নারী, জ্যেষ্ঠ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের জন্য কর প্রদানে।

বাজেট ২০২৬-২৭
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা

    পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা

    হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

    হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

    বাংলা প্রথম পত্র, বিভীষণের প্রতি মেঘনাদ: পাঠ পদ্ধতি, পর্ব-১

    বাংলা প্রথম পত্র, বিভীষণের প্রতি মেঘনাদ: পাঠ পদ্ধতি, পর্ব-১

    বছরে রাজস্ব ক্ষতি ২০ কোটি

    বছরে রাজস্ব ক্ষতি ২০ কোটি

    ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক হয়েছে

    ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক হয়েছে

    হাসিনার ছবি নামিয়ে ফেলা জাবির সেই শিক্ষক হলেন পিএসসির সদস্য

    হাসিনার ছবি নামিয়ে ফেলা জাবির সেই শিক্ষক হলেন পিএসসির সদস্য