Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাজেট

ইভিতে ছাড়, চার্জিং স্টেশন আমদানিতে শুল্ক শূন্য

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১৮:৫০
ইভিতে ছাড়, চার্জিং স্টেশন আমদানিতে শুল্ক শূন্য

সংগৃহীত ছবি

পরিবেশ দূষণ কমানো, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস এবং জ্বালানি নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিদ্যুৎচালিত যানবাহন (ইভি) ব্যবহারে উৎসাহ দিতে বড় শুল্ক ছাড়ের প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে প্লাগ-ইন হাইব্রিড গাড়ির আমদানিতেও কর কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে পেট্রল, অকটেন ও ডিজেলচালিত কিছু ব্যক্তিগত গাড়ির ওপর কর বাড়িয়ে সেগুলোর ব্যবহার নিরুৎসাহিত করার প্রস্তাব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা এসব প্রস্তাব তুলে ধরেন।

প্রস্তাব অনুযায়ী, পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি আমদানির ক্ষেত্রে বর্তমানে বিদ্যমান মোট করভার ৯৩ শতাংশ থেকে কমিয়ে আনা হবে। এর মধ্যে ২৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত মূল্যের ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে মোট করভার কমে ৬৪ শতাংশে নেমে আসবে। আর ৫০ হাজার মার্কিন ডলার পর্যন্ত মূল্যের ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে করভার নির্ধারণের প্রস্তাব করা হয়েছে ৮০ শতাংশ।

বাজেট প্রস্তাবে বলা হয়েছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অনুরূপ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে বর্তমানে বিদ্যমান সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দেওয়া রয়েছে। এছাড়া অন্যান্য ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে ভ্যাট ছাড়া সব ধরনের শুল্ক-কর মওকুফের সুবিধাও চালু রয়েছে। এই সুবিধা ২০৩০ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

নতুন প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিক্যাল (পিএইচইভি) আমদানিতেও কর ছাড়ের প্রস্তাব এসেছে। এর আওতায় ২ হাজার সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন গাড়ির ক্ষেত্রে সম্পূরক শুল্ক গাড়ির ধরনভেদে কমানো হবে। এছাড়া ১ হাজার ৮০০ সিসি পর্যন্ত নতুন পিএইচইভি আমদানিতে রেগুলেটরি শুল্ক পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। ফলে ১ হাজার ৮০০ সিসি পর্যন্ত ব্র্যান্ড নিউ প্লাগ-ইন হাইব্রিড গাড়ির মোট করভার ৯৩ দশমিক ১৬ শতাংশ থেকে কমে ৭৩ দশমিক ৪৩৭ শতাংশে নেমে আসবে। অন্যদিকে ২ হাজার সিসি পর্যন্ত ব্র্যান্ড নিউ পিএইচইভির করভার ১৩২ দশমিক ৩৬ শতাংশ থেকে কমে ৯৬ দশমিক ১০ শতাংশে দাঁড়াবে।

এদিকে ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়াতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে চার্জিং অবকাঠামোর ঘাটতির বিষয়টি বিবেচনায় নিয়েছে সরকার। এ কারণে ইলেকট্রিক গাড়ির চার্জার ও চার্জিং স্টেশন আমদানিতে বর্তমানে বিদ্যমান ৩৯ দশমিক ৭৫ শতাংশ করভার পুরোপুরি প্রত্যাহার করে শূন্য শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। এতে বেসরকারি খাতে চার্জিং নেটওয়ার্ক স্থাপনে বিনিয়োগ বাড়বে বলে মনে করা হচ্ছে।

একদিকে ইভিতে কর ছাড় দেওয়া হলেও, অন্যদিকে জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ি আমদানি নিরুৎসাহিত করতে কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ সিসি ক্ষমতার ইন্টারনাল কম্বাশন (আইসি) ইঞ্জিনবিশিষ্ট আমদানিকৃত গাড়ির মোট করভার ১৩২ দশমিক ৩৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫৫ দশমিক ৮৮ শতাংশ করা হবে। তবে অন্যান্য শ্রেণির গাড়ির ক্ষেত্রে বিদ্যমান করহার অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে।

ইভিবৈদ্যুতিক গাড়িচার্জিং স্টেশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা