Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ব্যাংক

কুষ্টিয়ায় ৪০ কৃষক ও উদ্যোক্তাকে সাড়ে ৪ কোটি টাকার ঋণ বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৭:৪৮
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ৪০ কৃষক ও উদ্যোক্তাকে সাড়ে ৪ কোটি টাকার ঋণ বিতরণ

সংগৃহীত ছবি

বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কুষ্টিয়ায় ৪০ জন কৃষক ও উদ্যোক্তাকে সাড়ে ৪ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। আজ বুধবার কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে ঋণের মঞ্জুরিপত্র ও চেক তুলে দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে লিড ব্যাংক হিসেবে এনআরবিসি ব্যাংক পিএলসি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে কুষ্টিয়ায় কার্যক্রম পরিচালনাকারী ৪০টি ব্যাংক অংশ নেয়। পুনঃঅর্থায়ন স্কিম সম্পর্কে সচেতনতা বাড়াতে টাউন হল সভা ও অংশীজন সমাবেশেরও আয়োজন করা হয়।

আরও পড়ুন

প্রণোদনায় ভাঙল কর রেকর্ড

১৮ নভেম্বর ২০২৬

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার। সম্মানিত অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান। ব্যাংকটির খুলনা ও বরিশাল অঞ্চলের প্রধান মো. আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের পরিচালক মো. নাজিম উদ্দিন, বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক উৎপল কবিরাজ, এনআরবিসি ব্যাংকের এসএমই-এগ্রি বিজনেস বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া এবং ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. শফিকুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও ক্ষুদ্র ও নারী উদ্যোক্তারা অনুষ্ঠানে অংশ নেন।

মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমসহ কয়েকটি স্কিম চালু করেছে।

তিনি বলেন, ১০ হাজার কোটি টাকার এই স্কিম বাস্তবায়নে ইতিমধ্যে দেশের ৪৩টি তফসিলি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। এসব ব্যাংকের মাধ্যমে যোগ্য কৃষক ও ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তারা (সিএমএসএমই) নির্ধারিত নীতিমালা অনুযায়ী ঋণ পাবেন। এর ফলে কৃষি উৎপাদন বাড়বে, নতুন শিল্পোদ্যোগ তৈরি হবে, গ্রামীণ অর্থনীতি গতিশীল হবে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

ড. মো. তৌহিদুল আলম খান বলেন, এই স্কিমের আওতায় কৃষক, কৃষিভিত্তিক শিল্পোদ্যোক্তা এবং সিএমএসএমই উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করতে পারবেন। এতে কৃষিপণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়বে এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।

বাংলাদেশ ব্যাংককুষ্টিয়াএনআরবিসি ব্যাংক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’