Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

প্রণোদনায় ভাঙল কর রেকর্ড

  • ভয় নয়, উৎসাহেই সাড়া
আল আমিন রুবেল
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৬
শেয়ার করুন:
প্রণোদনায় ভাঙল কর রেকর্ড

গ্রাফিকস: আগামীর সময়

জরিমানার ভয় দেখিয়ে নয়, বরং প্রণোদনা দিয়েও যে করদাতাদের রিটার্নমুখী করা যায়, এর প্রমাণ মিলেছে এনবিআরের সাম্প্রতিক পরিসংখ্যানে। গত বছর যেখানে সেপ্টেম্বর পর্যন্ত কর আদায় আটকে ছিল ৩০৭ কোটি ৯৭ লাখ টাকায়, সেখানে আকর্ষণীয় কর ছাড়ের কারণে চলতি বছর প্রথম তিন মাসেই আদায় ছাড়িয়েছে ১ হাজার ৩০৪ কোটি টাকা। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এবারের ২ লাখ ২১ হাজারের বেশি সুবিধাভোগীর মধ্যে প্রায় ৮৭ শতাংশই গত বছর নির্ধারিত সময়ের পর রিটার্ন দিয়েছিলেন; যা প্রমাণ করে সঠিক নীতিগত সহায়তা পেলে সাধারণ করদাতারাও স্বেচ্ছায় ও আগাম কর পরিশোধে এগিয়ে আসেন। তাদের অনুকূলে ৫২ কোটি ৯২ লাখ টাকার কর প্রণোদনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব আগামীর সময়কে বলেছেন, চলতি অর্থবছরে করদাতাদের অংশগ্রহণ, ই-রিটার্ন দাখিল এবং কর পরিশোধের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ভবিষ্যতে আরও লক্ষ্যভিত্তিক ও সময়োপযোগী কর প্রণোদনা চালু করার পরিকল্পনা আছে। এতে করদাতাদের স্বেচ্ছায় কর পরিশোধের সংস্কৃতি শক্তিশালী করবে। পাশাপাশি রাজস্ব আহরণেও ইতিবাচক ফল পাওয়া সম্ভব হবে।

রিটার্ন জমা বাড়াতে গত বাজেটে আয়কর আইনের ধারা ১৭৩-এ পরিবর্তন এনে প্রণোদনার ব্যবস্থা করে এনবিআর। এ বিধান অনুযায়ী, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ব্যক্তিশ্রেণির করদাতারা পরিশোধযোগ্য করের ওপর ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পাবে। এ ছাড়া ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে এই অতিরিক্ত কর ছাড় বা জরিমানা প্রযোজ্য হবে না।

তবে ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা— যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে। আর ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা— যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে।

এনবিআরের গবেষণায় দেখা গেছে, ২০২৬ সালে কর প্রণোদনা পাওয়া করদাতাদের মধ্যে ২ লাখ ৫ হাজার ৯৩৬ জনের আগের করবর্ষের ই-রিটার্নের তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে মাত্র ১২ দশমিক ৬ শতাংশ আগের বছর জুলাই-সেপ্টেম্বর সময়ে রিটার্ন দাখিল করেছিলেন। অন্যদিকে ৮৭ দশমিক ৪ শতাংশ করদাতা আগের বছরের সেপ্টেম্বরের পর রিটার্ন দাখিল করেছিলেন। পরবর্তী করবর্ষে প্রথম তিন মাসের মধ্যেই রিটার্ন দাখিল করে প্রণোদনা গ্রহণের এ চিত্র সময়মতো রিটার্ন দাখিলে কর প্রণোদনার সম্ভাব্য উৎসাহমূলক ভূমিকা হিসেবে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

প্রণোদনার বণ্টনেও দেখা গেছে সাধারণ করদাতাদের ব্যাপক অংশগ্রহণ। মোট সুবিধাভোগীর ৮৭ দশমিক ৬ শতাংশ— অর্থাৎ ১ লাখ ৯৪ হাজার ১০২ জন করদাতা ৫ হাজার টাকা বা তার কম প্রণোদনা পেয়েছেন। তাদের জন্য বরাদ্দ করা প্রণোদনার পরিমাণ ১৮ কোটি ১৯ লাখ টাকা, যা মোট প্রণোদনার ৩৪ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে ২০ হাজার টাকার বেশি প্রণোদনা পেয়েছেন ২ দশমিক ৬ শতাংশ করদাতা। অর্থাৎ প্রণোদনা কর্মসূচিতে তুলনামূলক ছোট অঙ্কের সুবিধাভোগী করদাতাদের অংশগ্রহণই সংখ্যাগতভাবে সবচেয়ে বেশি।

রাজস্ব আহরণের এই ইতিবাচক প্রবণতার পাশাপাশি কর প্রণোদনার আর্থিক ব্যয় ও সরকারি নগদ প্রবাহের বিষয়টিও বিশ্লেষণে গুরুত্ব পেয়েছে। বিশ্লেষণ অনুযায়ী, প্রথম প্রান্তিকে ৯৯৬ কোটি ৫১ লাখ টাকার নগদ প্রাপ্তি বিলম্বিত হলে এবং বিকল্প নগদ সংস্থান না থাকলে ৯০ দিনের জন্য আনুমানিক ২১ কোটি ৭০ লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত সুদব্যয় হতো সরকারের। ফলে ভবিষ্যতে কর প্রণোদনার কাঠামো নির্ধারণে রাজস্ব আহরণ, করদাতার আচরণ এবং সরকারি অর্থায়ন ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

গবেষণায় পরবর্তী করবর্ষের জন্য কয়েকটি বিকল্প বিবেচনার কথা বলা হয়েছে। এর মধ্যে সময়মতো অগ্রিম কর পরিশোধ ও রিটার্ন দাখিলের সময় কর পরিশোধের জন্য পৃথক প্রণোদনার হার নির্ধারণ এবং উভয় ক্ষেত্রে সম্মিলিত সর্বোচ্চ ২৫ হাজার টাকা প্রণোদনার সীমা রাখার বিষয়টি রয়েছে।

এনবিআরের কর্মকর্তারা বলছেন, করদাতাদের স্বেচ্ছায় কর পরিশোধে উৎসাহিত করা, সময়মতো রিটার্ন দাখিলের প্রবণতা বাড়ানো এবং রাজস্ব আহরণের ধারাবাহিকতা নিশ্চিত করার লক্ষ্যে তথ্যভিত্তিক নীতি গ্রহণ প্রয়োজন। সাম্প্রতিক পরিসংখ্যান কর প্রণোদনাকে করদাতাবান্ধব রাজস্ব ব্যবস্থাপনার একটি কার্যকর নীতিগত উপকরণ হিসেবে বিবেচনার সুযোগ তৈরি করেছে।

প্রণোদনাকররেকর্ডভাঙলজরিমানাএনবিআরপরিশোধকরদাতাই-রিটার্ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক