জরিমানার ভয় দেখিয়ে নয়, বরং প্রণোদনা দিয়েও যে করদাতাদের রিটার্নমুখী করা যায়, এর প্রমাণ মিলেছে এনবিআরের সাম্প্রতিক পরিসংখ্যানে। গত বছর যেখানে সেপ্টেম্বর পর্যন্ত কর আদায় আটকে ছিল ৩০৭ কোটি ৯৭ লাখ টাকায়, সেখানে আকর্ষণীয় কর ছাড়ের কারণে চলতি বছর প্রথম তিন মাসেই আদায় ছাড়িয়েছে ১ হাজার ৩০৪ কোটি টাকা। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এবারের ২ লাখ ২১ হাজারের বেশি সুবিধাভোগীর মধ্যে প্রায় ৮৭ শতাংশই গত বছর নির্ধারিত সময়ের পর রিটার্ন দিয়েছিলেন; যা প্রমাণ করে সঠিক নীতিগত সহায়তা পেলে সাধারণ করদাতারাও স্বেচ্ছায় ও আগাম...