তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে ৩৮%
- কর-পরবর্তী নিট মুনাফা বেড়ে ১৫৮৪ কোটি টাকায় দাঁড়িয়েছে

লোগো
সুবিন্যস্ত ব্যবসা, সুশাসন ও গ্রাহকবান্ধব কৌশলের ওপর ভর করে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মুনাফা, পরিচালন দক্ষতা ও ব্যালেন্স শিটে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত ৯ মাসের হিসাব অনুযায়ী, অঙ্গপ্রতিষ্ঠানসহ সমন্বিতভাবে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা ৩৮ শতাংশ বেড়ে ২ হাজার ১২১ কোটি টাকায় দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ৫৩৬ কোটি টাকা।
এককভাবে ব্র্যাক ব্যাংকের কর-পরবর্তী নিট



