Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ব্যাংক

ব্যাংকের সিএফও, কোম্পানি সচিব হতে পারবেন না খেলাপি-দণ্ডিতরা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ২১:০১
শেয়ার করুন:
ব্যাংকের সিএফও, কোম্পানি সচিব হতে পারবেন না খেলাপি-দণ্ডিতরা

গ্রাফিকস: আগামীর সময়

দেশের যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), কোম্পানি সচিব এবং প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (সিটিও) পদে নিয়োগের যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নিয়মে ফৌজদারি অপরাধে আদালত থেকে দণ্ডিত, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের সময় কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকলে বা আদালত থেকে দেউলিয়া বা ঋণখেলাপি ঘোষিত কোনো ব্যক্তিও এসব পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন না। পাশাপাশি অর্থ পাচার, দুর্নীতি, জালিয়াতি বা নৈতিক স্খলনজনিত কারণে চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত কোনো ব্যক্তি এসব পদে নিয়োগের অযোগ্য বিবেচিত হবেন।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, এই তিন পদে নিয়োগ পাওয়া কোনো কর্মকর্তার সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট ব্যবসায়িক সম্পর্কও থাকতে পারবে না। এ ছাড়া কোনো নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান বা আইন লঙ্ঘনের কারণে শাস্তি হওয়া ব্যক্তি এসব পদে নিয়োগ দেওয়া যাবে না। এসব পদে নিয়োগের ক্ষেত্রে উল্লেখিত যোগ্যতা মেনে চলতে হবে। তবে নিয়োগ বা পদায়নের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের দরকার হবে না।

এ তিন পদে নিয়োগের যোগ্যতা ও মানদণ্ডের এই নির্দেশনা দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে। এর আগে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, এমডি, সিইও, উপদেষ্টা ও পরামর্শক নিয়োগেরও যোগ্যতা ও মানদণ্ড বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তারই ধারাবাহিকতায় এবার সিএফও, সিটিও এবং কোম্পানি সচিব নিয়োগের যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণ করে দেওয়া হলো।

বাংলাদেশ ব্যাংক জানায়, সিএফও পদে নিয়োগের নির্দেশনা অনুযায়ী যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বা বিনিয়োগের পরিমাণ ১ হাজার কোটি টাকার বেশি সেসব প্রতিষ্ঠানের সিএফও নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই ১০ বছরের মধ্যে ৩ বছর অবশ্যই হিসাবায়ন ও কর সম্পর্কিত কার্যক্রমে যুক্ত থাকার অভিজ্ঞতা থাকতে হবে।

আর যেসব ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বা বিনিয়োগ ১ হাজার কোটি টাকার কম, সেক্ষেত্রে সিএফও কাজের অভিজ্ঞতা লাগবে ৮ বছরের। যার মধ্যে ৩ বছর হিসাবায়ন ও করসংক্রান্ত কাজের অভিজ্ঞতা লাগবে। এ পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে যোকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বা হিসাববিজ্ঞানে এমবিএ, ব্যাংক ব্যবস্থাপনা (এমবিএম), ফাইন্যান্স, হিসাববিজ্ঞান ও ব্যাংক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী। নিয়োগের ক্ষেত্রে সিএ, সিএমএ, সিএফএর মতো পেশাগত ডিগ্রিধারীদের অগ্রাধিকার দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক কোম্পানি সচিব পদে নিয়োগের ক্ষেত্রে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বোর্ড সেক্রেটারিয়েট অথবা কমপ্লায়েন্স কার্যক্রমে ন্যূনতম ৪ বছর বা তালিকাভুক্ত কোম্পানির কোম্পানি সচিব বা সমপর্যায়ের পদে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা হতে হবে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ বা আইসিএসবি স্বীকৃত চার্টার্ড সেক্রেটারি ডিগ্রিসহ স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী।

এদিকে নির্দেশনা অনুযায়ী সিটিও পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার তথ্যপ্রযুক্তি খাতে কমপক্ষে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতেই হবে। শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তথ্যপ্রযুক্তি, কম্পিউটারবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী। উচ্চতর শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে। এ পদে নিয়োগের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ও কম্পিউটারবিজ্ঞান বিষয়ে পেশাগত ডিগ্রিধারীদের অগ্রাধিকার দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি