Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ব্যাংক

বাণিজ্য ঘাটতি বেড়ে ৩৮২ কোটি ডলার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ২২:১৯
বাণিজ্য ঘাটতি বেড়ে ৩৮২ কোটি ডলার

গ্রাফিকস: আগামীর সময়

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে ৩৮২ কোটি ডলারে দাঁড়িয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এ ঘাটতি ছিল ২৯৬ কোটি ডলার। আমদানি ব্যয় বাড়লেও সে অনুযায়ী রপ্তানি আয় না বাড়ায় বাণিজ্য ঘাটতি বেড়েছে।

একই সময়ে দেশের আর্থিক হিসাব ও সামগ্রিক লেনদেন ভারসাম্যেও ঘাটতি বেড়েছে। তবে প্রবাসী আয়ে উচ্চ প্রবৃদ্ধির কারণে চলতি হিসাবে উদ্বৃত্ত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের জুলাই-আগস্টভিত্তিক বৈদেশিক লেনদেনের ভারসাম্যসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে দেশে আমদানি ব্যয় হয়েছে ১ হাজার ২২০ কোটি ডলার। বিপরীতে রপ্তানি আয় হয়েছে ৮৩৮ কোটি ডলার। ফলে রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় ৩৮২ কোটি ডলার বেশি হয়েছে।

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে দেশের সামগ্রিক লেনদেন ভারসাম্যে ঘাটতি দাঁড়িয়েছে ৬৯ কোটি ৪০ লাখ ডলার। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এ ঘাটতি ছিল ৫ কোটি ৩০ লাখ ডলার।

এদিকে চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে দেশের আর্থিক হিসাবেও ঘাটতি বেড়েছে। এ সময়ে আর্থিক হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে ১১৪ কোটি ২০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ ঘাটতি ছিল ২৩ কোটি ৩০ লাখ ডলার।

বাণিজ্য ঘাটতি ও আর্থিক হিসাবে ঘাটতি বাড়লেও প্রবাসী আয় বৃদ্ধির কারণে চলতি হিসাবে উদ্বৃত্ত রয়েছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে চলতি হিসাবে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৫৯ কোটি ৯০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ উদ্বৃত্ত ছিল ১৯ কোটি ৭০ লাখ ডলার।

চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট হলো একটি দেশের ব্যালান্স অব পেমেন্টের (বিওপি) অন্যতম প্রধান উপাদান। এতে পণ্য ও সেবার নিট বাণিজ্য, বিদেশ থেকে পাওয়া আয় এবং রেমিট্যান্সের মতো চলতি হস্তান্তর অন্তর্ভুক্ত থাকে। এর মাধ্যমে দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের পরিস্থিতি বোঝা যায়।

সাধারণভাবে আমদানি-রপ্তানিসহ দেশের নিয়মিত বৈদেশিক আয় ও ব্যয়ের হিসাব চলতি হিসাবে অন্তর্ভুক্ত থাকে। এ হিসাবে উদ্বৃত্ত থাকলে চলতি লেনদেন পরিচালনার জন্য দেশের অতিরিক্ত ঋণের প্রয়োজন হয় না। অন্যদিকে ঘাটতি থাকলে তা পূরণে ঋণের প্রয়োজন হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ৪৯০ কোটি ডলার। চলতি অর্থবছরের একই সময়ে তা ১৮ দশমিক ৯ শতাংশ বেড়ে ৫৮২ কোটি ৬০ লাখ ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়