Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

এসঅ্যান্ডপির তালিকা

বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের পাঁচটিই চীনের

ইকবাল হোসেন
agamir somoy
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৫
বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের পাঁচটিই চীনের

গ্রাফিকস: আগামীর সময়

বিশ্বের সবচেয়ে বড় ১০টি ব্যাংকের পাঁচটিই চীনের। মোট সম্পদের ভিত্তিতে শীর্ষ চারটি স্থানও দেশটির ব্যাংকগুলোর দখলে। তালিকার শীর্ষে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি), যার সম্পদের পরিমাণ ৭ লাখ ৬৫ হাজার কোটি ডলার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক জেপি মরগান চেজ রয়েছে বিশ্ব তালিকার পঞ্চম স্থানে।

এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের ২০২৬ সালের এপ্রিলের তালিকা অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ ব্যাংকগুলোর আর্থিক বিবরণীর ভিত্তিতে এই অবস্থান নির্ধারণ করা হয়েছে। এতে ব্যাংকের ঋণ, বিনিয়োগ ও নগদ অর্থসহ মোট সম্পদ বিবেচনায় নেওয়া হয়েছে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চীনের এগ্রিকালচারাল ব্যাংক অব চায়না। ব্যাংকটির সম্পদের পরিমাণ ৬ লাখ ৯৭ হাজার কোটি ডলার। তৃতীয় স্থানে থাকা চায়না কনস্ট্রাকশন ব্যাংকের সম্পদ ৬ লাখ ৫২ হাজার কোটি ডলার। আর ৫ লাখ ৪৮ হাজার কোটি ডলার সম্পদ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ব্যাংক অব চায়না।

বিশ্বের পঞ্চম বৃহত্তম ব্যাংক যুক্তরাষ্ট্রের জেপি মরগান চেজের সম্পদ ৪ লাখ ৪২ হাজার কোটি ডলার। অর্থাৎ শীর্ষ ব্যাংক আইসিবিসির সম্পদ জেপি মরগান চেজের তুলনায় প্রায় ৭৩ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের ব্যাংকটি চীনের বাইরে বিশ্বের বৃহত্তম ব্যাংক।

তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ব্যাংক অব আমেরিকা। ব্যাংকটির সম্পদের পরিমাণ ৩ লাখ ৪১ হাজার কোটি ডলার। সপ্তম স্থানে ফ্রান্সের বিএনপি পারিবাস, যার সম্পদ ৩ লাখ ২৮ হাজার কোটি ডলার। অষ্টম স্থানে যুক্তরাজ্যের এইচএসবিসির সম্পদ ৩ লাখ ২১ হাজার কোটি ডলার। নবম স্থানে ফ্রান্সের ক্রেডিট অ্যাগ্রিকোলের সম্পদ ৩ লাখ ১৫ হাজার কোটি ডলার। আর দশম স্থানে রয়েছে চীনের পোস্টাল সেভিংস ব্যাংক অব চায়না, যার সম্পদ ২ লাখ ৬৭ হাজার কোটি ডলার। চীনের ব্যাংকগুলোর বিশাল সম্পদের পেছনে দেশটির আর্থিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশটিতে পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিপুল সঞ্চয় ব্যাংকে জমা হয়। এসব আমানতকে ভিত্তি করে ব্যাংকগুলো অর্থনীতির বিভিন্ন খাতে ঋণ ও বিনিয়োগ করে।

ব্যাংকচীনআইসিবিসিজেপি মরগানএসঅ্যান্ডপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী