বিশ্বের সবচেয়ে বড় ১০টি ব্যাংকের পাঁচটিই চীনের। মোট সম্পদের ভিত্তিতে শীর্ষ চারটি স্থানও দেশটির ব্যাংকগুলোর দখলে। তালিকার শীর্ষে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি), যার সম্পদের পরিমাণ ৭ লাখ ৬৫ হাজার কোটি ডলার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক জেপি মরগান চেজ রয়েছে বিশ্ব তালিকার পঞ্চম স্থানে।
এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের ২০২৬ সালের এপ্রিলের তালিকা অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ ব্যাংকগুলোর আর্থিক বিবরণীর ভিত্তিতে এই অবস্থান নির্ধারণ করা হয়েছে। এত...