Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
আগামীর সময়
নুরুল ইসলাম লাগিয়েছেন লক্ষাধিক গাছ
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

সরকারের ঘাড়ে ২৩ লাখ ২২ হাজার কোটি টাকার ঋণ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১৫:০২
সরকারের ঘাড়ে ২৩ লাখ ২২ হাজার কোটি টাকার ঋণ

ফাইল ছবি

অতিরিক্ত ঋণের বোঝায় বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে সরকার। সর্বশেষ হিসাব অনুযায়ী, এই মুহূর্তে সরকারের দেশি-বিদেশি মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ২২ হাজার ৩০০ কোটি টাকা। আগামী তিন অর্থবছরের মাথায় এই ঋণের অঙ্ক আরও বেড়ে ৩৩ লাখ ৭৭ হাজার ৬০০ কোটি টাকায় দাঁড়াবে বলে প্রাক্কলন করা হয়েছে।

এদিকে পুরনো এবং বাজেট ঘাটতি মেটানোর জন্য নেওয়া এই বিশাল ঋণের কারণে আগামী তিন অর্থবছরে সরকারকে শুধু সুদ বাবদই পরিশোধ করতে হবে ৪ লাখ ৩২ হাজার কোটি টাকা, যা বার্ষিক উন্নয়ন বাজেটের প্রায় আড়াই গুণ।

দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি দেশের আর্থিক সক্ষমতা, প্রবৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।

অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, ঋণের পরিমাণ ও বৈশ্বিক অর্থবাজারে অর্থায়নের ব্যয় বৃদ্ধি, দেশীয় সুদের হার ঊর্ধ্বমুখী হওয়া, টাকার অবমূল্যায়ন এবং বৈদেশিক ঋণের দায় বাড়ার কারণে সুদ পরিশোধের এই চাপ সৃষ্টি হচ্ছে।

হিসাব অনুযায়ী, আগামী ২০২৬-২৭ অর্থবছরে সুদ বাবদ পরিশোধ করতে হবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা। ২০২৭-২৮ অর্থবছরে ব্যয় হবে ১ লাখ ৪২ হাজার ১০০ কোটি টাকা। ২০২৮-২৯ অর্থবছরে এই খাতে ব্যয় হবে ১ লাখ ৬২ হাজার ৭০০ কোটি টাকা।

অর্থ বিভাগের পর্যবেক্ষণ বলছে, জিডিপির অনুপাতে সুদ ব্যয় ২০২৪-২৫ অর্থবছরের ২.৫ শতাংশ থেকে ২০২৮-২৯ অর্থবছরে ১.৯ শতাংশে নেমে আসতে পারে। তবে এটি মোটেই চাপ কমে যাওয়ার ইঙ্গিত নয়; বরং অর্থনীতির আকার বড় হওয়ায় অনুপাত কমলেও প্রকৃত অর্থমূল্যে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে।

জানতে চাইলে অর্থনীতিবিদ এম কে মুজেরি বলেছেন, ঋণ নিয়ে বড় ধরনের সংকটে পড়েছিল শ্রীলঙ্কা। যদিও নীতিগত সহায়তা ও যৌক্তিক পদক্ষেপ নিয়ে দেশটি সংকট থেকে দ্রুত বেরিয়ে আসছে। আমাদেরও সংকট আছে। ঋণের ফাঁদে যেন পড়তে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

‘আগের ঋণের অর্থের দুর্নীতি, অপচয় ও অপব্যবহার হয়েছে, সঠিক ব্যবহার হয়নি। যে কারণে আজ ঋণ বোঝা হিসেবে দেখা দিয়েছে’, মন্তব্য করেন এই অর্থনীতিবিদ।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বিকল্প নির্বাহী পরিচালক এবং সাবেক সিনিয়র অর্থ সচিব মাহবুব আহমেদ বলেছেন, মূল সংকট ঋণের অঙ্ক নিয়ে নয়। সমপর্যায়ের দেশগুলোর তুলনায় বাংলাদেশের ঋণের অনুপাত এখনো ঝুঁকিপূর্ণ সীমার বাইরে। আসল বিপর্যয়টি ঘটছে সরকারের ঋণ পরিশোধের সক্ষমতায়।

মাহবুব আহমেদ বলছিলেন, রাজস্ব ও কর আদায়ে চরম অদক্ষতার কারণে দেশে কর-জিডিপির অনুপাত মাত্র ৬-৭ শতাংশে নেমে এসেছে। যা অন্তত ১২-১৫ শতাংশ হওয়া উচিত ছিল। সেটি হলে ভয়ের কিছুই ছিল না।

অর্থনীতিঋণ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২৩ জুন ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ৩
    ইরাক
    ০
    ২৩ জুন ২০২৬
    সকাল ৬:০০ টা
    নরওয়ে
    ৩
    সেনেগাল
    ২
    ২৩ জুন ২০২৬
    সকাল ৯:০০ টা
    আলজেরিয়া
    ২
    জর্ডান
    ১
    বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

    বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

    ২৩ জুন ২০২৬, ০০:২২

    বৃদ্ধ বাবা-মাকে ঘরে আটকে রাখল মেয়ে, উদ্ধার করল পুলিশ

    বৃদ্ধ বাবা-মাকে ঘরে আটকে রাখল মেয়ে, উদ্ধার করল পুলিশ

    ২৩ জুন ২০২৬, ০০:১৪

    নুরুল ইসলাম লাগিয়েছেন লক্ষাধিক গাছ

    নুরুল ইসলাম লাগিয়েছেন লক্ষাধিক গাছ

    ২৩ জুন ২০২৬, ০৩:৪৮

    সর্বোচ্চ ৩ পেনাল্টি মিসের রেকর্ডও মেসির

    সর্বোচ্চ ৩ পেনাল্টি মিসের রেকর্ডও মেসির

    ২৩ জুন ২০২৬, ০০:৪৪

    প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ

    প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ

    ২৩ জুন ২০২৬, ০০:৩০

    বলটা কাটব্যাক করবি গাধা, আমি পৌঁছে যাব

    বলটা কাটব্যাক করবি গাধা, আমি পৌঁছে যাব

    ২৩ জুন ২০২৬, ১০:০২

    হালান্ডের জোড়া গোলে নকআউট পর্বে নরওয়ে

    হালান্ডের জোড়া গোলে নকআউট পর্বে নরওয়ে

    ২৩ জুন ২০২৬, ০৮:০০

    এমবাপ্পে ঝলকে ফ্রান্সের টানা দ্বিতীয় জয়

    এমবাপ্পে ঝলকে ফ্রান্সের টানা দ্বিতীয় জয়

    ২৩ জুন ২০২৬, ০২:৪৯

    ঋণের সুদে দুশ্চিন্তায় সরকার

    ঋণের সুদে দুশ্চিন্তায় সরকার

    ২৩ জুন ২০২৬, ০৬:৩৯

    লাল ফিতায় বন্দি খনিজ অনুসন্ধান

    লাল ফিতায় বন্দি খনিজ অনুসন্ধান

    ২৩ জুন ২০২৬, ০৬:৪৩

    রাজশাহীতে ঝুঁকিপূর্ণ ৭২১ ভবন

    রাজশাহীতে ঝুঁকিপূর্ণ ৭২১ ভবন

    ২৩ জুন ২০২৬, ০৬:৪৩

    দেখলাম মেসি আমার দিকেই এগিয়ে আসছে

    দেখলাম মেসি আমার দিকেই এগিয়ে আসছে

    ২৩ জুন ২০২৬, ০৯:২৯

    রাজশাহীতে ছেলের হাতে প্রাণ গেল শিক্ষক বাবার

    রাজশাহীতে ছেলের হাতে প্রাণ গেল শিক্ষক বাবার

    ২৩ জুন ২০২৬, ০৮:০৯

    আজকের নামাজের সময়সূচি (২৩ জুন)

    আজকের নামাজের সময়সূচি (২৩ জুন)

    ২৩ জুন ২০২৬, ০৭:২৩

    ঢাকায় বৃষ্টির আভাস, তাপমাত্রা বাড়তে পারে

    ঢাকায় বৃষ্টির আভাস, তাপমাত্রা বাড়তে পারে

    ২৩ জুন ২০২৬, ০৭:৪৩

    advertiseadvertise