রাজধানীর বাইরে সনাতনী ধর্মের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব দেখতে আগামী ২০ অক্টোবর রংপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর সফরে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দিরে (ধর্মসভা) পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে। তবে এজন্য নগরীর শ্রী শ্রী করুণাময়ী কালিমন্দির, ধর্মসভা ও গুপ্তপাড়া দূর্গা মন্দির প্রস্তুত করা হচ্ছে।গুপ্তপাড়া দূর্গা মন্দির কমিটির সভাপতি সুব্রত সরকার মুকুল বলেন, আমরা এখনও প্রশা...