রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার আগের ঘোষণা প্রত্যাহার করে পর্যটকদের জন্য সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই দিনে সাজেক সড়কে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণাও দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ অক্টোবর জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির নির্দেশনা পরিবর্তনক্রমে সাজেকের সব...