ক্রেস্ট ও উপহার প্রদান, আলোচনা, আপ্যায়ন, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এক বণার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে এসএসসি ও সমমানের প্রায় ১২শত জিপি এ - ৫ পাওয়া শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ময়মনসিংহ সিটি কর্পোরেশন । এসব শিক্ষার্থীরা সবাই সিটি কর্পোরেশন আওতাধীন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। আজ রবিবার নগরীর আকুয়া এলাকার একটি রিসোর্টে দিন ব্যাপী এ আয়োজন চলে। শিক্ষার্থীরা ছাড়াও, বিভিন্ন স্কুলের প্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো: রুকু...