ময়মনসিংহে ব্যাগভর্তি ককটেল উদ্ধার
ময়মনসিংহ অফিস

উদ্ধার করা ককটেল নিষ্ক্রিয় করছে পুলিশ
ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ গরুর হাট এলাকায় একটি পরিত্যক্ত স্থানে থাকা ব্যাগভর্তি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে কোতোয়ালি পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন ককটেলগুলো দেখে পুলিশকে জানায়। এরপর পুলিশের একটি দল গিয়ে ককটেলগুলো উদ্ধার করে পরে নিষ্ক্রিয় করে দেয়। তবে এ ঘটনায় কাউকে চিহ্নিত করা যায়নি। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বললেন, ‘ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। কে বা কারা জড়িত তা চিহ্নিত করার কাজ চলছে।’



