ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ গরুর হাট এলাকায় একটি পরিত্যক্ত স্থানে থাকা ব্যাগভর্তি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে কোতোয়ালি পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় লোকজন ককটেলগুলো দেখে পুলিশকে জানায়। এরপর পুলিশের একটি দল গিয়ে ককটেলগুলো উদ্ধার করে পরে নিষ্ক্রিয় করে দেয়। তবে এ ঘটনায় কাউকে চিহ্নিত করা যায়নি। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বললেন, ‘ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। কে বা কারা...