ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলে উপজেলা ও জেলা প্রশাসনের সততা নিয়ে প্রশ্ন তুলেছেন সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ। সরিষা ইউনিয়নে তালিকার প্রথম আবেদনকারীকে বাদ দিয়ে দ্বিতীয় স্থানে থাকা আবেদনকারীকে নিয়োগ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রশাসনকে সতর্ক করেছেন তিনি।আজ শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সংসদ সদস্য অভিযোগ করেন, ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে অর্থের প্রভাব খাটানো ব্যক্তিরা সারের ডিলারশিপ পাচ্ছেন। তিনি লেখেন, ‘আমাদের লোকেরা মামলা-হামলা খাবে আর...