Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা, একজন গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ২০:০১
ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা, একজন গ্রেপ্তার

পুলিশের সঙ্গে আটক কাউসার আহম্মেদ

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের সোহাগী বাজার শাখায় ডাকাতির চেষ্টার অভিযোগে কাউসার আহম্মেদ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্যাংকের নিরাপত্তাকর্মীকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে আটকে রাখা হয়। পরে স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীর চিৎকারে স্থানীয় লোকজনের সহায়তায় ওই যুবককে আটক করা হয়।

বুধবার রাত সোয়া ৩টার দিকে ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়নের সোহাগী বাজারে ব্যাংকটির শাখায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার কাউসার উপজেলার বৃ-কাঁঠালিয়া গ্রামের রতন মিয়ার ছেলে।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার ব্যাংকের সাধারণ কর্মকর্তা নাজমুল হক বাদী হয়ে কাউসারকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতনামা আরও তিনজনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় কাউসারের কাছ থেকে একটি হাতুড়ি, একটি চাকু, একটি বাটাল, দুটি স্ক্রু-ড্রাইভার ও একটি হেক্সো ব্লেড উদ্ধার করা হয়েছে।

ব্যাংকের নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম জানান, রাতে ব্যাংকের সব গেট বন্ধ করে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় মূল ফটক ভেঙে ভেতরে ঢোকেন কাউসার। পরে তাকে ঘুম থেকে ডেকে তুলে মারধর করা হয়। গলায় চাকু ধরে নাইলনের রশি দিয়ে তার হাত-পা বেঁধে ফেলা হয়। এরপর গামছা দিয়ে মুখও বেঁধে রাখা হয়।

মাজহারুলের ভাষ্য, স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা চলাকালে তিনি কোনোভাবে বাঁধন খুলে বাইরে গিয়ে চিৎকার করেন। তার চিৎকার শুনে বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তারা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মো. ইকবাল হাসান বলেন, ‘নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ব্যাংকে ডাকাতির চেষ্টা করা হয়েছে। রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানে এমন ঘটনা উদ্বেগজনক উল্লেখ করে তিনি জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।’

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, ‘এ ঘটনায় কাউসারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম চলছে।’

পুলিশকাউসার আহম্মেদময়মনসিংহকৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের