Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কৃষক গড়েছেন ব্যতিক্রমী কলেজ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

এক সপ্তাহ বিদ্যুৎহীন, ঈশ্বরগঞ্জ পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

ময়মনসিংহ ব্যুরো
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৬:০৭
এক সপ্তাহ বিদ্যুৎহীন, ঈশ্বরগঞ্জ পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

ছবি: আগামীর সময়

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ ধরে বিদ্যুৎ না পেয়ে পিডিবি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছেন গ্রাহকরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের পিডিবি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

হামলায় কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গ্রাহকরা বলছেন, ঈশ্বরগঞ্জ পৌর শহরের শিমরাইল গ্রামের কয়েক শ পরিবার গত ১৩ আগস্ট রাত থেকে বিদ্যুৎহীন। একাধিকবার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেও সমাধান না পাওয়ায় বৃহস্পতিবার সকালে দল বেঁধে পিডিবি কার্যালয়ে যায় এলাকাবাসী।

সেখানে বিক্ষোভের একপর্যায়ে কয়েকজন উত্তেজিত গ্রাহক কার্যালয়ের ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করেন।

আরও পড়ুন

শিশুর মৃত্যু, হত্যার দায়ে পরস্পরকে দুষছেন বাবা-মা

২০ আগস্ট ২০২৬


এ সময় পিডিবির উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম হামলার শিকার হন। কার্যালয়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

বিক্ষোভে অংশ নেওয়া শিমরাইল গ্রামের সজিব মিয়া (২৫) বলেন, ‘গত ১৩ আগস্ট রাতে গ্রামের ট্রান্সফরমার নষ্ট হওয়ার পর থেকে বিদ্যুৎ নেই। কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। নতুন ট্রান্সফরমার দেওয়ার কথা বলে পিডিবির কর্মকর্তারা টাকা নিলেও এখনো সংযোগ দেওয়া হয়নি।’

আহত পিডিবির উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই বিক্ষুব্ধ লোকজন আমার ওপর হামলা শুরু করেন।’

ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ কর্তৃপক্ষ সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার পর গ্রাহকেরা সেখান থেকে চলে যান। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। থানায় অভিযোগও দেয়নি কেউ।

ঈশ্বরগঞ্জপিডিবি অফিসহামলা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise