Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ময়মনসিংহ

কিশোরদের বিরোধে সংঘর্ষ-অগ্নিসংযোগ, ভেস্তে গেল বিয়ের আয়োজন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ০২:৫৮
কিশোরদের বিরোধে সংঘর্ষ-অগ্নিসংযোগ, ভেস্তে গেল বিয়ের আয়োজন

সংগৃহীত ছবি

কিশোরদের পূর্ব বিরোধের জেরে ঘটেছে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা। হামলা চালানো হয়েছে অন্তত ২০টি বাড়িতে। ক্ষতিগ্রস্তদের মধ্যে ছিল দরিদ্র এক পরিবারের বিয়ের আয়োজন। হামলার কারণে নষ্ট হয়েছে বরযাত্রীদের জন্য রান্না করা খাবার। কনেকে বিদায় দিতে হয়েছে পাশের বাড়ি থেকে।

রবিবার সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামে ঘটেছে এ ঘটনা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, ঈদের দিন বিকেলে ব্রহ্মপুত্র নদের তীরে তার বোনকে নিয়ে ঘুরতে যান তুহিন নামের এক ব্যক্তি। এ সময় চরআলগী গ্রামের কয়েকজন কিশোর সেই নারীকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি এবং পরে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ডেকে নিয়ে মারধর করা হয় ইব্রাহিম মিয়া নামের এক ব্যক্তিকে। এর জেরে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। পরদিন সকালে গ্রামটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা একের পর এক বাড়িতে ভাঙচুর চালায়, মূল্যবান সামগ্রী লুট করে এবং শতাধিক খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। অনেকেই প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে আশ্রয় নেন অন্যত্র।

হামলায় ক্ষতিগ্রস্তদের একজন নাজিম উদ্দিন। তার মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে ছিল সব প্রস্তুতি। পরিবারের সদস্যরা জানান, হামলার সময় রান্না করা খাবার, বাসনপত্র ও অতিথি আপ্যায়নের জন্য প্রস্তুত করা বিভিন্ন সামগ্রী নষ্ট হয়ে যায়। ফলে বরযাত্রীদের আপ্যায়ন করা সম্ভব হয়নি এবং কনেকে বিদায় দিতে হয়েছে পাশের একটি বাড়ি থেকে।

নাজিম উদ্দিনের ভাই আলাল উদ্দিন বলেছেন, ‘এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না তাদের পরিবারের কোনো সদস্য। হামলার কারণে ভেস্তে গেছে বিয়ের পুরো আয়োজন।’

অপরদিকে আহত ইব্রাহিম মিয়ার অভিযোগ, প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালিয়ে তাকে আহত করেছে এবং তার কাছে থাকা নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে। তবে বিয়েবাড়িতে হামলার সঙ্গে তার এলাকার লোকজন জড়িত নয় বলেও দাবি করেছেন তিনি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেছেন, ‘খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা।’

ময়মনসিংহসংঘর্ষবরযাত্রীবিবাদকিশোর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা