নতুন বউকে নিয়ে বাড়ির পথে যাচ্ছিল বরযাত্রার গাড়ি। পথ আটকে ভাঙচুর ও আতঙ্ক ছড়িয়ে তুলে নেওয়া হলো নববধূকে। এ অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল কর্মী আতিকুর রহমান মিয়াদের বিরুদ্ধে। রবিবার রাতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মিয়াদের বাড়ি উপজেলার জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামে। তিনি ছাত্রদল করেন বলে নিশ্চিত করেছেন উপজেলা কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজীব।স্থানীয় লোকজনের কথায় জানা গেছে, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার...