যশোরের বেনাপোলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতকে দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। এ কর্মসূচিকে কেন্দ্র করে আজ বুধবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর থেকে পণ্য পরিবহন বন্ধ রয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে বেনাপোল কাস্টম হাউসের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সমিতির নেতাকর্মীরা। এ সময় বন্দরে পণ্যবাহী ট্রাকে মালামাল ওঠানো বন্ধ রাখেন শ্রমিকেরা।
বিক্ষোভকারীদের অভিযোগ,&...