Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিএনপি নেতা আবু তাহেরকে বহিষ্কারের দাবিতে বেনাপোলে বিক্ষোভ, পণ্য পরিবহন বন্ধ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১৫:৩১
বিএনপি নেতা আবু তাহেরকে বহিষ্কারের দাবিতে বেনাপোলে বিক্ষোভ, পণ্য পরিবহন বন্ধ

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নেতাকর্মীরা। ছবি: আগামীর সময়

যশোরের বেনাপোলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতকে দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। এ কর্মসূচিকে কেন্দ্র করে আজ বুধবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর থেকে পণ্য পরিবহন বন্ধ রয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে বেনাপোল কাস্টম হাউসের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সমিতির নেতাকর্মীরা। এ সময় বন্দরে পণ্যবাহী ট্রাকে মালামাল ওঠানো বন্ধ রাখেন শ্রমিকেরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সভাপতি ও পৌর বিএনপির সহসভাপতি এ কে এম আতিকুজ্জামান সনির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে অর্থের বিনিময়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করার অভিযোগও করেন তারা।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মাখন। বক্তব্য দেন মাশয়ার রহমান, মুসা করিম ও রিপন হোসেন।

আরও পড়ুন

দুর্গাপূজায় বেনাপোল বন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

১৩ অক্টোবর ২০২৬

বক্তারা অভিযোগ করেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের আওয়ামী লীগ-সমর্থিত কয়েকজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমিতির সভাপতি আতিকুজ্জামানসহ বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। এতে সমিতির সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

সমাবেশে বক্তারা জানান, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতিতে ৭০০ জনের বেশি সদস্য রয়েছেন। সংগঠনটি দীর্ঘদিন ধরে সদস্যদের স্বার্থরক্ষা ও কল্যাণে কাজ করছে। সদস্যদের কাছ থেকে ৫০ টাকা করে সংগ্রহ করে একটি কল্যাণ তহবিল গঠন করা হয়েছে। এ তহবিল থেকে কোনো সদস্য মারা গেলে তার পরিবারকে দুই লাখ টাকা আর্থিক সহায়তা এবং অসুস্থ সদস্যদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

সমিতির সভাপতি আতিকুজ্জামানের নেতৃত্বে এসব কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে উল্লেখ করে বক্তারা তার নেতৃত্বের প্রতি সমর্থন জানান।

সমাবেশে সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মাখন বলেছেন, ‘আমাদের সংগঠনে কোনো অপশক্তির ঠাঁই নেই। সংগঠনকে নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

বিক্ষোভকারীরা আগামী ১৫ দিনের মধ্যে আবু তাহেরকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানান। অন্যথায় বেনাপোল স্থলবন্দর থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

অভিযোগের বিষয়ে আবু তাহের ভারতের বক্তব্য পাওয়া যায়নি।

যশোরবেনাপোলবিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ